TollywoodEntertainment

ছেলে ভালো নেই, তাঁকে মানুষ করতে পারছেন না, আক্ষেপ কুরে কুরে খায় টলি অভিনেত্রী পুষ্পিতা মুখার্জীকে!

Pushpita Mukherjee Son: টলিউডের (Tollywood) পরিচিত মুখ অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি (Pushpita Mukherjee)। দীর্ঘ বহু বছর দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন তিনি। টেলিভিশন প্রেমীদের মধ্যে এমন কেউ নেই যিনি পুষ্পিতা মুখার্জিকে চেনেন না! সেই অভিনেত্রী এবার ভেঙ্গে পড়লেন কান্নায়! দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে ছলছল চোখে অভিনেত্রী জানান, ভালো নেই তাঁর ছেলে! তাঁকে মানুষ করতে পারছেন না মা পুষ্পিতা। ঠিক কী হয়েছে তাঁর? ঘুরিয়ে প্রশ্ন করেন রচনা।

দীর্ঘ তিরিশ বছর ধরে অভিনয় শিল্পী হিসেবে কাজ করে চলেছেন পুষ্পিতা। কাজের জগতে কোনো সমস্যা নেই। তবে ব্যক্তিগত জীবনে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন তিনি। তাঁর একমাত্র যন্ত্রণার কারণ পুষ্পিতার একরত্তি ছেলে। স্বামী ও পুত্র সন্তান নিয়ে পুষ্পিতার সাজানো সংসার। এই সংসারে বর্তমানে হাজির হয়েছে একটা জলজ্যান্ত সমস্যা। যার দ্বারা জর্জরিত হয়ে উঠেছেন পুষ্পিতা। ‌

সম্প্রতি দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন অভিনেত্রী। তাঁর ক্লান্ত চোখমুখ দেখে সঞ্চালিকা রচনা প্রশ্ন করেন ঠিক কি হয়েছে, কেন এত বেশি চিন্তিত পুষ্পিতা? এর উত্তরে অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনের কথা ক্যামেরার সামনেই তুলে ধরেন। রচনার সামনে পুষ্পিতা বলেন, একমাত্র ছেলে দিনরাত মোবাইলের নেশায় ডুবে রয়েছে। মোবাইল গেমের ভয়ংকর নেশা রয়েছে তাঁর!

পড়াশোনাও করতে চায় না, ভালো কিছু কাজে যুক্তও হতে চায় না। কি করবেন তিনি! উত্তর খুঁজে পান না পুস্পিতা। কাজের মধ্যেও ছেলেকে পূর্ণ সময় দেন তিনি। সময় কাটাতে চান ছেলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও মাঝেমধ্যে দেখা যায় মা-ছেলের একসঙ্গে সময় কাটানোর ছবি। কিন্তু এসবের মাঝে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। অতিরিক্ত গেমের নেশায় ডুবে থাকা ছেলে বাস্তব জীবনকে চিনতে চান না! কি করবেন হাজার ভেবেও উপায় পান না পুষ্পিতা।

আরও পড়ুনঃ ঘুসি মেরে শালিনীর নাক ফাটিয়ে দিলে ফুলকি! জীবনে প্রথম বার একটা অনেক বড় কেস পেল ধানু

দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে পুষ্পিতা মুখার্জি সঞ্চালিকা রচনার কাছে সাহায্য চান। তিনি জানতে চান, এই সমস্যার কি সত্যি কোন সমাধান রয়েছে? রচনা তখন স্মিত হেসে জানান, ঘটনার ভুক্তভোগী তিনিও। যদিও এখন বড় হয়েছে রচনার ছেলে। ‌তাই সঞ্চালিকা রচনা পুষ্পিতাকে বলেন ঘটনার হাল ধরতে হবে পুষ্পিতাকেই। উত্তরে অভিনেত্রী বলেন, এখনকার ছোট ছোট শিশুরা বুঝেসুঝে ভুল পথে পা দেয় না। তাঁরা হাতে নতুন কিছু পেলেই সেদিকে ভেসে যায়। ‌এতে আখেরে ক্ষতি হয় তাঁদেরই।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন