Entertainment

নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাতে অস্ত্র তুলে নিলো পারুল! ঘটে গেল সাংঘাতিক ঘটনা!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল এবং সবাই মিলে দাদুর ঘরে সমস্ত মিটিং করছে রায়ানদের বিরুদ্ধে। তাদের বাড়ির কাজের লোক কিছু একটা সন্দেহ করে এবং সঙ্গে সঙ্গে রায়ান শিরিনদেরকে ফোন করে জানিয়ে দেয়। এদিকে তারাও সতর্ক হয়ে যায়। রায়ান তার দলের ছেলেমেয়েদের সাবধান করে দেয় যাতে এই দুদিন যেন তারা বাড়ির বাইরে না বেরোয়। কারণ বের হলেই তো পারুল তাদের থেকে সমস্ত প্রমাণ জোগাড় করে নেবে।

রায়ানের বুদ্ধিমত তারা হোস্টেল থেকেই বেরোয় না। এদিকে পারুল তো রায়ানের দুই বন্ধুর হোস্টেলের বাইরে অপেক্ষা করতে থাকে। কখন তারা হোস্টেল থেকে বেরোবে এবং পারুল তাদের চেপে ধরবে, কিন্তু এরপর পারুল বুদ্ধি করে তার দলের একজনকে মেয়ে সাজিয়ে ওই ছেলেটিকে ডেকে পাঠায়। কিন্তু তাতেও কোন লাভের লাভ হয় না।

পরিণীতা আজকের পর্ব ২৩ জানুয়ারি (Parineeta Today Episode 23 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে প্রথমবার তাদের প্ল্যান সফল না হলেও দ্বিতীয়বার ওই ছেলেটি যে মেয়েটিকে পছন্দ করে তার নাম করে যখন তাকে ডেকে পাঠানো হয় তখন তাড়াতাড়ি করে নেমে আসে ছেলেটি। এরপরই পারুলরা নিজেদের দ্বিতীয় প্ল্যান করে ফেলে। ছেলেটিকে বস্তার মধ্যে বেঁধে দূরে সরিয়ে নিয়ে যায়। কিন্তু ছেলেটা প্রথমে কোনোভাবেই মুখ খুলতে চায় না।

আরও পড়ুনঃ দু’মাসের মধ্যেই ‘বেঙ্গল টপার’! আনন্দের মুহূর্তে কী বলল ঈশানী ওরফে পারুল?

এরপর পারুলের গ্রামের লোকজন ওই ছেলেটিকে দড়ি দিয়ে টোটোর পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যায়। তারপর বাধ্য হয়ে মুখ খোলে ছেলেটি। এদিকে আরেকটি বন্ধু রায়ানকে ফোন করে খবর দেয়। কিন্তু ততক্ষণে ওই ছেলেটার মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করে নিয়ে রেকর্ড করে রাখে। আর রায়ান তার দাদুকে জেরা করতে গিয়ে দেখে সেখানে আগে থেকেই বসে আছে পারুলরা। তার পরেরদিন কলেজে গিয়ে ছেলেটা সবটা জানায়। এবারে দেখার অপেক্ষা আগামী দিনে কি হয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন