জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে আসছে মহা ধামাকা। ইতোমধ্যে মেঘনীলের বিয়ে নিয়ে জমাটি পর্ব চলছে। মেঘ ও নীলের আড়ালেই গোটা বিয়ে পর্ব সাজাচ্ছে দুই পরিবার। ঠাম্মির মাস্টার প্ল্যানে সামিল হয়ে কোমর বেঁধে নেমেছে দুই বাড়ি। যেমন করেই হোক এবার এক করতে হবে মেঘনীলকে।
এদিকে ময়ূরীর মনে সন্দেহ বাসা বাঁধছে। কার সঙ্গে বিয়ে হচ্ছে মেঘের? জানতে তক্কে তক্কে থাকে সে। মেঘের সঙ্গে নীলের বিয়ে সে কিছুতেই হতে দেবেনা। তার জন্য যা করতে হয় সবকিছু করতে রাজি খলনায়িকা ময়ূরী। অন্যদিকে মেঘ ও নীল মোটেও চায়না বিয়েটা করতে। কিন্তু পরিস্থিতির চাপে দ্বিতীয় বিয়েতে রাজি হয়েছে তাঁরা।
মেঘের গায়ে হলুদের অনুষ্ঠানে গিনি ও যীষ্নুকে দেখেই মনে সন্দেহ জোরালো হয়েছে ময়ূরীর। অমনি সে রূপকে ফোন করে প্ল্যান চেয়েছে। জেল ফেরত রূপ ময়ূরীকে বলেছে, সে ময়ূরীকে একটি পিস্তল দেবে। যা দিয়ে বিয়ের আগেই যেন ময়ূরী মেঘকে শেষ করে দেয়। এই প্ল্যানে সম্মতি দেয় ময়ূরী।
‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখা যাবেমেঘের বিয়ের সন্ধ্যায় নীলকে বর বেশে দেখে চমকে যায় ময়ূরী। ময়ূরী মনে মনে ভাবে, সে যা ভেবেছিল তাই হল। মেঘনীলের মিলন কিছুতেই হতে দেবেনা ভেবে রূপের দেওয়া পিস্তল বার করে ময়ূরী। মেঘের দিকে তাক করে সে ট্রিগার টিপলেই ঘটে যায় অঘটন।
মেঘকে বাঁচাতে সামনে চলে আসে নীল। ছুটন্ত গুলি খেয়ে রক্তাক্ত নীল লুটিয়ে পড়ে মেঝেতে। মেঘ নীল কে জড়িয়ে ধরে কেঁদে ওঠে আর বলে “ভালোবাসি নীল, আমাকে বাঁচানোর জন্য এটা কি করলে তুমি!”
ময়ূরীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এদিকে চিকিৎসা চলতে থাকে নীলের। তবে কি এক হবে না মেঘনীল? নাকি নতুন চমক দেবে ‘ইচ্ছে পুতুল’?
