Bangla Serial

বাস্তব থেকে পালিয়ে যাচ্ছে দর্শক! বাস্তব সম্মত ধারাবাহিকগুলির টিকে থাকাই দায়!

ধারাবাহিক (Bengali serial) মানেই গল্পের গরু গাছে ওঠে। ধারাবাহিক দেখতে বসে বাস্তবের চুলচেরা বিশ্লেষণ করলে ধারাবাহিক দেখা উচিত নয়। কারণ ধারাবাহিক মানেই তো কিছুটা আলো আর কিছুটা ছায়া, কিছুটা সত্যের সাথে বাকিটা কল্পনার মিশেল। কিন্তু পুরোটাই যদি কল্পনা হয়ে যায় তাহলে সব চরিত্র কাল্পনিক হয়ে যাবে! তাই বাস্তবের ছোঁয়া ধারাবাহিককে প্রাণবন্ত করে তোলে।

কিন্তু বর্তমান সময় দেখা যায় যে সকল ধারাবাহিক গুলো বাস্তবকে তুলে ধরে বা বাস্তবিক ট্র্যাককে তুলে ধরে, সেই গল্পগুলোই অকালে শেষ হয়ে যায় আর যে গল্পগুলোতে প্রাক্তন প্রেমিকা, বিয়ের পরেও প্রেমিককে নিয়ে টানাহেঁচড়া করে অথবা নায়কের মৃত স্ত্রী প্লাস্টিক সার্জারি করে ফিরে আসে নায়কের জীবনে, সেই গল্প গুলোই টিআরপির বাজারে বাজিমাত করে।

দর্শকদের মধ্যেও এই নিয়ে একটা ক্ষোভ লক্ষ্য করা যায়। দর্শকদের মধ্যে একটা নির্দিষ্ট অংশের মানুষ বাস্তবসম্মত গল্প চান। কিন্তু তারা যখন দেখেন বাস্তবসম্মত গল্পগুলো টিআরপির অভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে,তখন তারা ক্ষোভে ফেটে পড়েন। যেমন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’-মাস দুই আগেই শেষ হয়ে গেল এই ধারাবাহিক।

বাস্তব ঘটনা উঠে এলেই দর্শকরা পালিয়ে যান

অথচ কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প ছিল অত্যন্ত বাস্তব সম্মত। মেয়েদের প্রতিদিনকার জীবনের লড়াই, মেয়েদের জীবনের ওঠা পড়া, জীবনের বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই যে মেয়েদের শত্রু হয়ে ওঠে ব্যক্তিগত নানা ঈর্ষার কারণে, আবার বিয়ের পর একটা মেয়ের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য না থাকলে সে যে বাপের বাড়ির বোঝা হয়ে ওঠে এই বিষয়গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিল কার কাছে কই মনের কথা ধারাবাহিক। কিন্তু টিআরপিতে ভালো ফল না হওয়ায় শেষ হয়ে গেল ধারাবাহিকটি।

আবার বর্তমান সময়ে আর‌ও একটি ধারাবাহিক দেখানো হয়, যেখানে কিছু বাস্তবসম্মত ট্র্যাক উঠে আসে, সেটা হলো জি বাংলার মিঠিঝোরা। এই ধারাবাহিকে দেখানো হয়, বাস্তবে যে মেয়ে রোজগার করে দায়িত্বশীল হয়ে ওঠে এবং পরিবারের দায়িত্ব নেয় সেই দিনশেষে দোষী হয়ে যায়। পরিবারের মানুষ তাকে বিচার করে তার দাম্পত্য জীবন এবং বরের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে, এই ধারাবাহিকটি‌ নিয়ে দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা এবং উৎসাহ লক্ষ্য করা যায় অথচ বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের মধ্যে এই ধারাবাহিক নেই।

আরও পড়ুন: রুদ্রর শয়তানি ধরে ফেলল ফুলকি! তাকে জব্দ করতে ফুলকির সাথে হাত মেলালো লাবু!

অনেকেই মনে করেন এখন‌ও টিআরপি ধরে রেখেছে বলে এই ধারাবাহিকটিকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেদিন স্লট হারাবে সেদিন এই ধারাবাহিকটিকেও বন্ধ করে দেওয়া হবে। কিন্তু অনেকেই মনে করেন রাইয়ের জীবনের লড়াইটা ভীষণ বাস্তবিক এবং অন্যান্য অনেক ধারাবাহিকের চাইতে এই গল্প ভালো তবু বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের মধ্যে এই ধারাবাহিক নেই।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন