Bangla Serial

নিজের অজান্তেই খু’নের মতন গুরুতর অপরাধে ফেঁসে গেল রায়ান! এই অবস্থায় পারুল পারবে তো রায়ানকে বাঁচাতে?

নিজের অজান্তেই খুনের ঘটনায় ফেঁসে গেল রায়ান। জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, ফোনের মধ্যে তুমুল ঝগড়া করছে রায়ান এবং পারুল। রায়ান অনবরত পারুলকে বুঝিয়ে যাচ্ছে সে যেনো শিরিনের সঙ্গে কথা বলে এবং আসল সত্যিটা বলে দেয়।

কিন্তু পারুল কোনমতেই রাজি হতে চায় না। এমন সময় পারুল ফোনের ওপারে থাকাকালীনই রায়ান তার প্রতিবেশী অর্থাৎ DK -এর ঘরে যায় পুরা পানের ব্যবস্থা করতে। এই শুনে পারুল আরো রেগে যায়। এরপর, DK ঘুমন্ত অবস্থায় চোখ খুললেও রায়ানকে বিয়ার কোথায় রয়েছে তা বলেই সে আবার গিয়ে ঘুমিয়ে পড়ে এবং রায়ানও পরে ঘরে চলে যায়।

Tollywood, serial,Parineeta, Zee Bangla, entertainment, Bengali serial, বাংলা ধারাবাহিক,বিনোদন, জি বাংলা,পরিণীতা, টলিউড, অভিনেতা,অভিনেত্রী, উদয় প্রতাপ সিং

এরপর রায়ান আবারও পারুলের সঙ্গে ঝগড়া করতে থাকে। এমন সময় রায়ানদের ফ্ল্যাটে ইলেকট্রিক চলে যায়। ঘটে যায় অঘটন। এমন সময় তূর্য ছদ্ম এসে এসে খুন করে DK -কে। কিন্তু তূর্যর কাজ শেষ হয়ে গেলি কিছুক্ষণের মধ্যেই আবারো ইলেকট্রিক চলে আসে।

এদিকে নিজের বাড়িতে ফিরে তূর্য একা একাই বলতে থাকে পেঁয়াজ কিভাবে ভাড়াটে খুনি হয়ে উঠল। এমনকি তার দাদু এবং তার বাবা কি করে মারা গেছে তাও একাই বলতে থাকে সে। এরপর, তূর্য একটা গোলাপ নিয়ে পারুলের ফটোর কাছে এসে প্রেম নিবেদন করলে সে মনে মনে ভাবে পারুল যখন তার আসল কাহিনী শুনবে সে কখনোই তাকে ফেরাতে পারবে না।

এদিকে, আবার পরদিন সকাল হতেই সারা ফ্ল্যাট জানতে পেরে যায় যে DK খুন হয়েছে। এরপর সেদিন তড়িঘড়ি করে রায়ানকে ঘুম থেকে ডাকলেও DK খুন হয়েছে শুনে অবাক হয়ে যায়। রায়ান শিরিনকে জানায়, খুন হওয়াকালীন রায়ান তার ঘরে গেছিল। এরপর প্রাথমিকভাবে ভয় পেল পরবর্তীকালে পুলিশের জিজ্ঞাসাবাদে সবকিছু প্রশ্নেরই উত্তর দেয় রায়ান-শিরিন। অবশেষে, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ দেখে রায়ানকে সন্দেহ করার জন্য পুনরায় জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুনঃ আনন্দে মাতোয়ারা রায়চৌধুরী পরিবার! আবার বিয়ে হতে চলেছে রোহিত ফুলকির! এই আনন্দের পথে বাধা হয়ে দাঁড়াবে না তো রুদ্র?

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সন্দেহের বসে পুলিশকে রায় এন্ড রা গাড়িতে তোলার সময় চলে আসে পারুল। এই সময় রায়ান পারুলকে জানাই সে যেন বাড়িতে বলে দেয় সমস্ত ঘটনার কথা। এদিকে পারুলের রায়ানকে আশ্বাস দেয় যে তার কিছু হবে না। পুরো দৃশ্য টাই দূর থেকে দেখতে থাকে শিরিন।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন