Bangla Serial

বেঙ্গল টপার হয়েও আশঙ্কার ঘনঘটা কার কাছে ক‌ই মনের কথা ধারাবাহিকে! গুরুত্বপূর্ণ এই সদস্য ছাড়লেন ধারাবাহিক

এই মুহূর্তে বাংলা টিআরপি তালিকায় রমরমা জি বাংলার। এই চ্যানেলেরই একাধিক ধারাবাহিক এখন টিআরপি তালিকার প্রথম পাঁচে রাজত্ব করছে। দর্শকরা বুঁদ হয়ে রয়েছেন এই চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকে। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সিংহাসন দখল করে রয়েছে ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha)

বলা ভালো এই ধারাবাহিকটি অল্প সময়ের মধ্যে কিন্তু দারুণ সাফল্য পেয়েছে। এই ধারাবাহিকের শুরুটা তেমন চমকপ্রদ ছিল না। আসলে কটাক্ষ গ্রাস করেছিল এই ধারাবাহিককে। কিন্তু সেই সব কিছুকে পিছনে ফেলে দুর্নিবার গতিতে এগিয়ে যায় কার কাছে কই মনের কথা। আর হাতেনাতে মেলে সাফল্য। টিআরপি শ্রেষ্ঠ হয়ে ওঠে এই ধারাবাহিকটি।

ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়কে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে চিত্রায়িত করা হয়েছে। সমাজে মেয়েদের অবস্থান তাদের চাওয়া-পাওয়া, জীবনে বেঁচে থাকার জন্য লড়াই, স্বামীর হাতে অত্যাচারিত হওয়া সেই সবটাই নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের মধ্যে দিয়ে।

বলা ভালো বাস্তব ঘটনার প্রতিফলন হয়েছে টেলিভিশনের পর্দায়। যার দরুন ধারাবাহিকটি অনেক বেশি সাফল্য পাচ্ছে। তবে এবার এই ধারাবাহিককে ঘিরে এক খারাপ খবর মিলেছে। জানা যাচ্ছে এই ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ সদস্য এবার এই ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছেন। বলা ভালো চলে গেছেন। এই ধারাবাহিকের সাফল্যের পিছনে যার অবদান অপরিসীম।

কে তিনি? কোন অভিনেতা-অভিনেত্রী? না,

তিনি এই ধারাবাহিকের পরিচালক শুভাশিস মন্ডল। এতদিন ধরে এই সফল ধারাবাহিকের পরিচালনা করে আসছিলেন তিনি । কিন্তু হঠাৎই তিনি ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছেন বাংলার একটি নতুন ধারাবাহিকে। উল্লেখ্য এই পরিচালক আগে ইচ্ছে পুতুল ধারাবাহিকের পরিচালক ছিলেন। কিছুদিন আগে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরিচালক অনুপম হরি সফল ধারাবাহিক ছেড়ে চলে গিয়েছিলেন তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকে। আর তারপর থেকেই টিআরপি তালিকায় মুখ থুবড়ে পড়েছে অনুরাগের ছোঁয়া।

 

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন