জি বাংলার পর্দায় এই মুহূর্তে চলা যে ধারাবাহিকের প্রতি দর্শকদের বিশেষ দৃষ্টি রয়েছে সেই ধারাবাহিকটি হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। একটা সময়ে দর্শকদের চোখে অত্যন্ত খারাপ ধারাবাহিক হিসেবে প্রতিপন্ন হওয়া এই ধারাবাহিকটি এখন বাংলা টেলিভিশনের পর্দা কাঁপাচ্ছে। এই ধারাবাহিকটি দেখে এখন মুগ্ধ বঙ্গদর্শক সমাজ।
প্রথম থেকেই এই ধারাবাহিকটি দর্শকদের একাংশের কাছে জনপ্রিয় ছিল, কিন্তু সেইভাবে কোনদিনই টিআরপি দিতে পারেনি এই ধারাবাহিকটি। বিশেষ করে একদা বেঙ্গল টপার ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার বিপরীতে সপ্তাহে মাত্র পাঁচ দিন সম্প্রচারিত হওয়ার কারণে এই ধারাবাহিক একেবারেই মাথা তুলতে পারেনি।
কিন্তু বর্তমানে এই ধারাবাহিকটির গল্পের মোড় এমনভাবে ঘুরেছে যে মুগ্ধ দর্শকরা। চমকপ্রদ কাহিনী। ও ভালো গল্প এই জন্যই ধারাবাহিকটি টিআরপি তালিকায় জায়গা করে নিচ্ছে। হু হু করে বাড়ছে জনপ্রিয়তা। নায়িকার দিদি ময়ূরীর কারণে এখন বিচ্ছেদ ঘটেছে নায়ক নায়িকা জুটি মেঘ-সৌরনীলের।
যদিও এর পেছনে রয়েছে একটি গল্প। মেঘ এবং ময়ূরী দুই বোন। ময়ূরীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল কলেজের প্রফেসর সৌরনীলের। ময়ূরীকে পছন্দ করত সৌরনীলের পরিবারের সবাই। তারা ময়ূরীকেই বাড়ির বউ হিসেবে চেয়েছিলেন। কিন্তু সৌরনীলের মনে ছিল অন্য ভাবনা। সে ভালোবেসে ফেলেছিল মেঘকে। বিয়ের মন্ডপে দাঁড়িয়ে ময়ূরীর অসুস্থতা, তার নোংরা মানসিকতার কথা জানতে পেরে তাকে বিয়ে না করে তার বোন মেঘকে বিয়ে করে সৌরনীল। সেই ঘটনার পর থেকেই আরও বেশি করে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে ময়ূরী।
মেঘ যেরকম নীলকে তার জীবনে পেয়েছে সেই রকমই মেঘের জীবন থেকে নীলকে কেড়ে নেওয়ার জন্য লড়াই শুরু হয় ময়ূরীর।সে বারবার নিজের ষড়যন্ত্রের শিকার করে মেঘকে। মেঘ যেরকম চাইত মেঘকে নীলের জীবন থেকে সরিয়ে দিতে তেমন ভাবেই নীলের মা মীনাক্ষী ও নীলের দুই বোনও চাইত মেঘকে সরাতে। আর তাই প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে তারা উঠতে বসতে অপদস্থ করত মেঘকে।
আর মেঘকে সন্দেহ করা, তার চরিত্র নিয়ে টানাটানি করা তো মেঘের স্বামীর সৌরনীলের প্রিয় কাজে পরিণত হয়েছিল। কখনও মেঘের সঙ্গে রূপের নাম জড়িয়ে কখনও মেঘের সঙ্গে জিষ্ণুর নাম জড়িয়ে সে মেঘকে অপমান করেছে সর্বসম্মুখে। কিন্তু হঠাৎ করেই ময়ূরীর নোংরা চেহারা এবং তার মেঘকে ফাঁসানোর কথা সবার সামনে চলে আসায় হিপোক্রিটের দল সৌরনীল ও তার পরিবার আবারও মেঘকে বরণ করে ঘরে তুলতে যায়। মেঘের প্রতি নীলের পুরনো প্রেম আবার জেগে ওঠে।
কিন্তু নীলের জীবনে ফিরতে নারাজ প্রতিবাদী মেঘ। সে নিজের পায়ে দাঁড়াতে চায়। সে নিজেকে নীলের থেকে আলাদা করতে চায়। আর তাই নীল তাকে ডিভোর্স দেবে না বলে সিদ্ধান্ত নিলে কেস করার পছন্দ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মেঘ। পরবর্তী পর্বে দেখা যাবে নীলের পাড়ার পুজোয় পাড়ার ছেলেরা নীলের কাছে আবদার করে একটি সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য। এবং যেখানে একদিন মেঘকে গান গাওয়ার কথা বলে। নীল বলে সে মেঘের সঙ্গে যোগাযোগ করবে না। তার পাড়ার ছেলেদেরকেই সে বলে সরাসরি যোগাযোগ করে নিতে। যদিও মনে মনে চায় মেঘ অনুষ্ঠান করুক তার পাড়ায়।
আরও পড়ুন: থানায় ধুন্ধুমার! নিজেদের নামে অভিযোগ শুনে বিপাশাদের ঘাড়ে পাল্টা অভিযোগ চাপালো পরাগ-পলাশ! আমরা নিশ্চিত এরাই দোষী বলল বিপাশারা!
ভালো গান গাওয়ার সুবাদে এখন দারুণ জনপ্রিয়তা মেঘের। শুধু তার একার নয়। জিষ্ণুরও। তারা একসঙ্গেই গান গায়। আর মেঘের সঙ্গে জিষ্ণুকে সহ্য করতে পারেনা নীল। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে পাড়ার ছেলেদের অনুরোধ ফেলতে পারবেনা মেঘ। সে অনুষ্ঠান করতে আসবে জিষ্ণুকে সঙ্গে নিয়ে। এবার কী হবে? কীভাবে রিয়্যাক্ট করবে নীল?
View this post on Instagram
