Bangla Serial

মেঘের চরম ক্ষতি করলো রূপ! সর্বনাশের খেলায় মেতে বোনকে খু’নে’র পরিকল্পনা ময়ূরীর

এই মুহূর্তে দর্শকদের প্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের মোহে আবদ্ধ দর্শকরা। তারা এখন নিজেদের নজর ফেরাতে পারছেন না এই ধারাবাহিকটি থেকে। আসলে গল্প বোধহয় এমনই হয়। যখন জমে ওঠে তখন সেই ধারাবাহিকের মোহ থেকে বেরোনো মুশকিল হয়ে পড়ে দর্শকদের পক্ষেও।

আর সেটাই হয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিকের ক্ষেত্রে। ভালো গল্প আর অভিনেতা- অভিনেত্রীদের দারুণ অভিনয়ের কারণেই এই ধারাবাহিকের মোহে এখন আবদ্ধ হয়েছেন বাংলা টেলিভিশন প্রেমীরা। আর দর্শকদের কাছে এই পরিমাণ জনপ্রিয়তার কারণেই ধারাবাহিক শুরু হ‌ওয়ার এতগুলো মাস পরেও এত ভালো টিআরপি করতে পারেনা তালিকায়।

আসলে একটা সময় বেঙ্গল টপার ধারাবাহিকের বিপরীতে চাপা পড়ে গিয়েছিল ইচ্ছে পুতুল। কিন্তু যেই মাত্র এই ধারাবাহিকের স্লট পরিবর্তন করে দেওয়া হয়েছে তবে থেকেই চমকপ্রদ পারফরম্যান্স এই ধারাবাহিকের। দর্শকদের একাংশের কাছে দারুণভাবেই জনপ্রিয় ছিল এই ধারাবাহিকটি। আর নতুন স্লটে যেতে এই ধারাবাহিকের দর্শক সংখ্যা আরও বেড়ে গেছে।

এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে পুলিশের গাফিলতির ফলে জামিনে ছাড়া পেয়ে গেছে রূপ। আর তারপরই মেঘের ক্ষতি করতে তৎপর হয়ে উঠেছে সে। কারণ মেঘের জন্যই জেলে গিয়েছিল সে। মেঘকে ফোন করে হুমকি দিয়ে বিভিন্ন ধরণের নোংরা নোংরা কথা বলতে থাকে রূপ। হুমকি দেয় সে। আর তারপর‌ই মেঘ চিৎকার করে উঠে বলে তোমাকে আমি ভয় পাই না‌। তোমার প্রতি আমার করুণা হয়।

কিন্তু শুধু রূপ কেন মেঘের ক্ষতি করার জন্য মেঘের নিজের দিদি ময়ূরীও তৎপর। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, এত ঘটনার পর এতটুকুও পরিবর্তন হয়নি ময়ূরীর। নীলের জন্য মেঘের উপর তার অগাধ রাগ। মেঘের যে কোনও রকম ক্ষতি করতে সদাই তৎপর সে। আর এবার মেঘের ক্ষতি করার জন্য সুযোগ যেচে এসেছে ময়ূরীর হাতে।

রূপ ময়ূরীকে ফোন করে বলে, “আমি মেঘের চরম ক্ষতি চাই আর তার জন্য তোমাকে সাহায্য করতে হবে। তুমি পাশে থাকবে?” জবাবে ময়ূরী হ্যাঁ, বলে। তখন রূপ বলে দুজনের শত্রু তো একজনই মেঘ। এরপর ময়ূরী মেঘ সম্পর্কে সমস্ত রকম তথ্য রূপের হাতে তুলে দেবে বলে সম্মত হয়। ময়ূরী রূপকে জানায় মেঘ বাবির সঙ্গে ঠাকুর দেখতে গেছে। এরপর রূপ জানায় ওখানেই হবে হামলা। ষষ্ঠীর দিনেই মেরে ফেলা হবে মেঘকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন