জি বাংলার প্রায় প্রত্যেকটি ধারাবাহিকই এই মুহুর্তে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। এই যেমন নিম ফুলের মধু। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি প্রত্যেক সপ্তাহে নিজের টিআরপি রেটিং পয়েন্ট বাড়িয়ে প্রথম স্থানে উঠে এসেছে সেই ধারাবাহিকটির নাম নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর পর থেকেই নজরকাড়া ছিল এই ধারাবাহিকটি।
অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক দর্শক মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল। আর তারপর উত্তরোত্তর বেড়েছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা। এই ধারাবাহিকের মূল নায়ক-নায়িকা সৃজন-পর্ণা। এই ধারাবাহিক সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতার রুবেল দাস। ও পর্ণার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা। অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক মন জিতে নিতে সক্ষম হয়েছিল বাঙালির। বিশেষ করে পল্লবী শর্মার দারুণ বুদ্ধিদীপ্ত অভিনয় দর্শকদের নজর কেড়ে নিয়েছিল। দীর্ঘদিন পর বাংলা ধারাবাহিকে অভিনেত্রী ফিরে আসায় খুশিও হয়েছিলেন দর্শকরা।
View this post on Instagram
এই ধারাবাহিকে নায়িকা পর্ণার ঘরে বাইরে শত্রু। এক শত্রু যায় অপর শত্রু আসে। কিন্তু পর্ণার একজন স্থায়ী শত্রু রয়েছে। আর তিনি হলেন পর্ণার শাশুড়ি। গোটা পরিবার পর্ণাকে ভালবাসলেও তার শাশুড়ি এক বছরেও একদিনের জন্যও কিন্তু পর্ণাকে ভালোবেসে উঠতে পারেন নি। বরং নিজের ছেলের জীবন থেকে পর্ণাকে তাড়ানোর জন্য সব সময় উদ্যত হয়ে রয়েছেন তিনি।
অবশ্য পর্ণার স্বামী সৃজন মনে মনে বউকে ভালবাসলেও মায়ের কথার বিরোধিতা করতে পারে না। মা ও ঈশার কথায় পরিচালিত হয়ে পর্ণাকে ডিভোর্স দিতে উদ্যত হয়েছে সৃজন। যদিও দুর্গাপুজোর ছুটির কারণে ডিভোর্সের কেস মুলতবি রয়েছে। তবে এবার দেখতে দেখতে বিবাহ বার্ষিকী এসে গেছে পর্ণা-সৃজনের। আর তার পরের দিনই ডিভোর্স তাদের। আর পর্ণা সৃজনের ডিভোর্স আটকাতে ঠাম্মার বুদ্ধিতে ফুলকি ধারাবাহিকের সবাই, বিশেষ ফুলকি এবং রোহিত আসে দত্ত বাড়িতে।
View this post on Instagram
নাচ, গান, বিরাট উৎসব হয়। দুই বাড়ি মিলে আয়োজন করে তাদের বিবাহবার্ষিকীর। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই আটকানো হতে চলেছে পর্ণা এবং সৃজনের বিচ্ছেদ। এই অনুষ্ঠান উপলক্ষে বিষাদ ভুলে আবারও কাছাকাছি আসে পর্ণা-সৃজন। এমনকি বিবাহ বার্ষিকীর রাতে ঘ’নি’ষ্ঠ হয় পর্ণা ও সৃজন। কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তব জীবনে কখনও কোনও দম্পতি ডিভোর্সের আগের রাতে বিবাহবার্ষিকী উদযাপন করবে? বা ফু’ল’শ’য্যা? সেই রুচি আসবে তাদের। সেই মানসিকতা থাকবে? আগের রাতে আনন্দ করে পরের দিন সকালে ডিভোর্স? এই ধরণের অবাস্তব জিনিসপত্র দেখিয়েই এবার কটাক্ষের মুখে নিম ফুল।
View this post on Instagram
