এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি দারুন রকম ভাবে আলোড়ন সৃষ্টি করেছে সেই ধারাবাহিকটির নাম জি বাংলার ইচ্ছে পুতুল (Icche Putul) । বলা যায় এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রতিটা পর্বই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। এই ধারাবাহিকে দুই বোনের গল্পে এই ধারাবাহিকের মূল নায়িকা মেঘ। আর বর্তমানে এই মেঘের জীবনের ওঠা পড়া এবং তার লড়াইকে ঘিরেই এগিয়ে চলেছে গল্প।
শুরুর দিকে এই ধারাবাহিক দর্শকদের মন সেই ভাবে জয় করতে না পারলেও কিন্তু এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প বিশেষভাবে আকর্ষণ করছে দর্শকদের। এই ধারাবাহিকে বিভিন্ন সময় আমরা দেখেছি মেঘের নিজের মায়ের পেটের বোন ময়ূরী তার জীবন তছনছ করে দিতে উঠে পড়ে লেগেছে। এমন কি মেঘের জীবন বিধ্বস্ত করে দিতে সক্ষমও হয়েছে।
কিন্তু অপরাধ করলে তার শাস্তি যে একদিন না একদিন পেতে হয় সেটা বোধহয় ভুলে গেছিল ময়ূরী। আর তাই সীমা পরিসীমাহীন ভাবে অপরাধ করে গেছে সে। আর তার সব থেকে বড় অস্ত্র ছিল সৌর নীলের মা মীনাক্ষী এবং সৌরীলের দুই বোন গিনি এবং মিনি। গঙ্গোপাধ্যায় পরিবারে এই তিন-চার জন ময়ূরীকে অন্ধের মত বিশ্বাস করতেন। যাদের জীবনের কাজই ছিল মেঘকে অপদস্থ করা আর ময়ূরীর সমস্ত কথাকে চোখ, কান বুঁজে বিশ্বাস করে নেওয়া।
আর সেই বিশ্বাসেরই মাশুল আজ নিজের জীবন দিয়ে দিচ্ছে গিনি। মেঘ যখন বারবার অপমানিত হয়েও গিনিকে রূপের সঙ্গে বিয়ে করতে নিষেধ করেছিল তখন রূপের নামে দারুন দারুন সব ভালো কথা বলে গিনি ও পরিবারের বাকিদের ময়ূরী বুঝিয়েছিল, মেঘের সঙ্গে রূপের সম্পর্ক ছিল। আর তাই নাকি সে চায় না রূপের সঙ্গে গিনির বিয়ে হোক। কিন্তু সত্যি সামনে চলে এসেছে। নিজের প্রাণের তোয়াক্কা না করে রাক্ষুসে রূপের হাত থেকে গিনিকে উদ্ধার করেছে মেঘ। আর তারপরেই সবার ভুল ভেঙেছে যে ময়ূরী নয় মেঘ সঠিক কথা বলেছিল।
কিন্তু সৌরনীলকে বিয়ে করতে বদ্ধপরিকর ময়ূরী বড় গন্ডগোল হয়ে গেছে বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোল করতে চলে আসে। তার একমাত্র তুরুপের তাস সৌরনীলের মা। আর তাই তার কাছে কান্নায় ভেঙে পড়ার নাটক করতে থাকে সে। পরিবারের সবাই যখন ময়ূরীর দিকে আঙ্গুল তোলে তখনও মিনমিনে গলায় মীনাক্ষী কিন্তু সমর্থন করে যায় ময়ূরীকেই। কিন্তু এইবার যেন কিছুটা বেশিই প্রতিবাদী হয়ে উঠেছে মিনি।
কারন বিয়ের দিন থেকে রূপের মিনির সঙ্গে করা অভব্যতা, রূপের মদ্যপানের কথা সবকিছুই মিনি ময়ূরীকে জানিয়েছিল। কিন্তু ময়ূরী সবকিছুই ফুৎকারে উড়িয়ে দিয়েছিল এবং জানিয়েছিল বাড়িতে কিছু না জানাতে। আর এদিনের পর্বে দেখা যাবে ময়ূরী যখন নেকা কান্না কেঁদে আবারও পরিবারের সবার মন জয় করার চেষ্টা করবে তখন মিনি এবং লাল ভীষণ রকম ভাবে প্রতিবাদী হয়ে উঠবে। তারাই ময়ূরীর মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে দেবে। মিনির কথা শুনে চক্ষু বিস্ফারিত হবে সবার। আজকের পর্ব কিন্তু মিস করবেন না।
View this post on Instagram
