Bangla Serial

ডিভোর্সের আগে মান অভিমান মিটিয়ে নীলের কাছেই ফিরলো মেঘ! ইচ্ছে পুতুলে দারুণ চমক

এই মুহূর্তে বাঙালির ভীষণ রকম পছন্দের ধারাবাহিকটির নাম অবশ্যই ইচ্ছে পুতুল (Icche Putul)। এই মুহূর্তে বাঙালি দর্শকদের পছন্দের ধারাবাহিকে পরিণত হয়েছে এটি। আসলে এই ধারাবাহিকের গল্প আকর্ষণ করেছে দর্শকদের। একেবারে জমে উঠেছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।

বাঙালি দর্শক এই ধারাবাহিকটি দেখতে এতটা পছন্দ করছেন এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে। যে পর্বটি দেখার জন্য এতদিন ধরে দর্শকরা ভীষণ রকম উৎসুক হয়েছিলেন অবশেষে সেই পর্বের দেখা মিলেছে। আর যে জন্য কারণে এই ধারাবাহিকটির প্রতি আগ্রহও বেড়ে গেছে দর্শকদের। বলাই বাহুল্য ধারাবাহিকের গল্প যদি জমাটি হয় তাহলে সেই ধারাবাহিকটি দেখার জন্য বিশেষ আগ্রহ তৈরি হয় দর্শকদের মধ্যে। আর সেটাই হয়েছে এই ধারাবাহিকের ক্ষেত্রেও।

এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আমরা দেখেছি অবশেষে মেঘ রূপের আসল সত্যি সবার সামনে নিয়ে এসে গিনিকে উদ্ধার করে ফেলেছে। আর এর ফলে মুখোশ খুলে গেছে ময়ূরীর। যারা এতদিন ময়ূরীকে অন্ধের মতো বিশ্বাস করতেন তাদের নেত্র উন্মোচিত হয়েছে। বিশেষ করে যখন গিনি ময়ূরীর বিপক্ষে মুখ খোলে তখন আর বিশেষ কিছুই করার বাকি ছিল না পরিবারের অন্যদের বিশ্বাস করা ছাড়া।

আর মানুষ চিনতে পারা সৌরনীলের মা মীনাক্ষী গঙ্গোপাধ্যায়‌ও এত কান্ডের পরে ময়ূরীকে সমর্থন করলেও গিনির কথাকে আর অবিশ্বাস করতে পারেননি। অন্যদিকে বিপদ বুঝে নতুন চাল চলতে শুরু করে দিয়েছে ময়ূরী। নীলকে যে চাইই চাই তার।‌ আর তাই নতুন পরিকল্পনা শুরু করে দেয় সে। ‌ মোক্ষম অস্ত্র প্রয়োগ করে এবার সে মেঘের উপর। ময়ূরীকে মেঘ ভেবে ঘনিষ্ঠ হয়েছিল মাতাল নীল। আর সেই মুহূর্তের ভিডিওটা মেঘকে দেখায় ময়ূরী। সেই ভিডিওটা দেখে মনে মনে ভীষণ কষ্ট পায় মেঘ। নীলের অধঃপতন দেখে তার বুক ফেটে গেলেও ময়ূরীকে তার ন্যায্য জায়গা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় মেঘ।

আরও পড়ুনঃ নারী চাইলে সব পারে! অপমান, অসম্মানের জবাব দিয়ে সবার সামনে নারী শক্তির প্রতিষ্ঠা শিমুল ও তার বন্ধুদের

আর সেই জন্য গাঙ্গুলী বাড়িতে আসে সে। অন্যদিকে মীনাক্ষী যে বড় ভুল করে ফেলেছেন মেঘকে অবিশ্বাস করে। তিনি ময়ূরীর সঙ্গে নিজের ছেলের বিয়ে দেবেন বলেও মনস্থির করে ফেলেছিলেন। আর এবার সেই তিনিই সিদ্ধান্ত নিয়েছেন মেঘকে তার ছেলের জীবনে আবারও ফিরিয়ে দেবেন তিনি। তার কারণেই যে মেঘের আর সৌর নীলের মধ্যে আজ এতটা দূরত্ব সেটা তিনি স্বীকার করে নিয়েছেন নিজের ছেলের কাছে।‌ মেঘ-নীলের সেই দূরত্বই এবার মেটাতে তৎপর হচ্ছেন মীনাক্ষী। আর তাই মেঘ গাঙ্গুলি বাড়িতে এলে সোজা বরণ ডালা নিয়ে ছুটে যান তিনি।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।