এই সময়ে দাঁড়িয়ে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে যে ধারাবাহিকটি দর্শকদের মনের রাজত্ব করে চলেছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। জি বাংলার পর্দায় চলা এই ধারাবাহিকটি এই মুহূর্তে বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়। ধারাবাহিক শুরু হওয়ার পর এতগুলো মাস পেরিয়ে গেলেও বাংলা টেলিভিশন প্রেমীরা এখনও এই ধারাবাহিকে মজে রয়েছেন। যদিও বিগত দুই সপ্তাহ ধরে আবারও স্লট হারা হয়ে পড়েছে ইচ্ছে পুতুল।
কিন্তু বলাই বাহুল্য, ধারাবাহিকের গল্প কিন্তু এখনও জমাটি। এই মুহূর্তে দাঁড়িয়ে ইচ্ছে পুতুল ধারাবাহিকের গল্প উত্তেজনার এমন পর্যায় রয়েছে যে সন্ধ্যা হলেই এই ধারাবাহিকটি চালিয়ে বসে পড়েন দর্শকরা। যাতে মিস না হয় একটিও এপিসোড। আসলে এই ধারাবাহিকের গল্পের আকর্ষণ এতটাই।
এই ধারাবাহিকের প্রতিটা পর্ব এখন উপচে পরা উত্তেজনা। আর সেই উত্তেজনার কারণেই দর্শকরা এই ধারাবাহিকটি দেখছেন আর সেই কারণবশতই এই মুহূর্তে টিআরপি তালিকায় ভালো নম্বর পাচ্ছে এই ধারাবাহিকটি। স্লট লিড করতে না পারলেও টিআরপি নম্বর কিন্তু বেশ ভালো এই ধারাবাহিকের। আসলে যবে থেকে মেঘ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে তবে থেকেই দুরন্ত গতিতে ছুটেছে এই ধারাবাহিকটি।
ময়ূরীর ভয়ঙ্কর রূপ, মেঘের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন প্রকাশ্যে চলে আসে তখন থেকেই আবার মেঘের প্রতি দুর্বল হয়ে পড়ে নীল। সে যেনতেন প্রকারে মেঘকে আবারও ফিরে পেতে চায়। আর তাই জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছে সে। আর কোথাও গিয়ে সৌরনীলের লাগাতার চেষ্টায় মন গলেছে মেঘেরও। দুর্বল হয়ে পড়ছে সে। যদিও তাকে মনের শক্তি জুগিয়ে চলেছে তার বাবা।
আরও পড়ুনঃ পাল্টি খেলো বলে! মেয়েকে বেচে দেবে বৌমা আশঙ্কা ছিল তার! সব টাকা পুতুলের নামে লিখে দিয়েছে শিমুল জানতে পেরে এবার কি করবেন মধুবালা?
অন্যদিকে নীল তো দুর্বল হয়েই রয়েছে। আর এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারেনি ময়ূরী। মেঘ আর নীলকে সম্পূর্ণভাবে আলাদা করতে এবার বিরাট বড় চাল চাললো সে। বিভিন্ন সময় বিভিন্ন বাহানায় নীলের বারবার মেঘকে ওই বাড়িতে নিয়ে যাওয়া সহ্য করতে পারছে না ময়ূরী। আর তাই এবার সে ঠিক করে তার কাছে থাকা নীল আর তার সেই ভিডিওটা ব্যবহার করে সে মেঘ ও নীলের সম্পর্কের কফিনে চিরতরে পেরেক গাঁথতে চাইছে। কী হবে এবার?
View this post on Instagram
