Bangla Serial

দুই ঘা দিতেই সব উগরে দিল ময়ূরী! দুধে আলতায় পা দিতেই পুরনো কথা মনে পড়ে গেল মেঘের!

টিআরপির অভাবে বহু জনপ্রিয় ধারাবাহিককে শেষ হয়ে যেতে দেখেছে দর্শকমহল। এইবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু থেকে অন্য ধারাবাহিকের কপি বলে বেশ কিছুদিন সমালোচিত হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু পরে নিজের আকর্ষণীয় প্লট দিয়ে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে ইচ্ছে পুতুল।

এই ধারাবাহিকের নায়ক নায়িকাকে একসাথে দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। তাদের বিচ্ছেদ ঘটায় মন খারাপ হয়ে গিয়েছিল ভক্তদের। কিন্তু পরবর্তীতে আবার যখন তাদের বিয়ে হওয়ার কথা ওঠে তখন খুব আগ্রহী হয়ে পড়ে ভক্তরা। এরপর অনেক বাধা-বিপত্তির মধ্যে দিয়ে এক হয়েছে তারা। আর হাতেনাতে ধরা পড়েছে ময়ূরী।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বরণ করে নেওয়ার আগে মীনাক্ষী মেঘকে বলে, “তোমার সাথে অনেক অন্যায় করেছি, এই বাড়িতে তোমার ওপর অনেক অবিচার হয়েছে। কিন্তু আর কখনো সেই সবের পুনরাবৃত্তি ঘটবে না। তোমায় এই বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে। তুমিও সবাইকে দেখে রেখো সবাই তোমাকে দেখে রাখবে।” এই বলে একটা লোহা বাঁধানো দিয়ে মেঘকে আশীর্বাদ করে মীনাক্ষী। তারপর দুধে আলতায় পা দিয়ে মেঘকে ঘরে তোলার কথা বলে ঠাম্মি। ঠিক তখনই মনে পড়ে যায় আগের বার কিভাবে ময়ূরী মেঘকে ফেলে দিয়েছিল। মেঘের মনের কথা বুঝতে পেরে নীল তাকে বলে, যে স্মৃতিগুলো আমাদের কষ্ট দেয় সেগুলো না মনে করাই ভালো। এরপর একসাথে তারা ঘরে ঢোকে।

ঘরে ঢোকার আগে গিনি মিনি নীলের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করে। তখন ঠাম্মি বলে “মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, ও আগে ঘরে ঢুকুক একটু শান্তি করে জিরিয়ে নিক তারপর না হয় সব হবে। তারপর মেঘ দিদি দিয়ে আমাকে গান শোনাবে।” মেঘ বলে সে নিশ্চয়ই গান শোনাবে। নীল তখন তার কাছে থাকা টাকা টুকু তাদের দিয়ে দেয় এবং বাকিটা পরে দেওয়ার প্রতিজ্ঞা করে।

অন্যদিকে ময়ূরীকে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ। ময়ূরী কিছুর সোজাসুজি উত্তর দিতে চায় না। বারবার বানানোর মিথ্যা কথাগুলোই বলতে থাকে। পুলিশ বলে, তার মা যখন নিজে তার বিরুদ্ধে সাক্ষী দিতে চায় এবং এই গোটা বিয়ে থেকে যখন নিজের বড় মেয়েকে দূরে রাখতে চায় তার মানে নিশ্চয়ই খুব খারাপ কোন অভিজ্ঞতা রয়েছে তার। ময়ূরীর যে একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে সেটাও শুনেছে পুলিশ। এসব জানতে পেরে খুব ভয় পেয়ে যায় ময়ূরী। সে ভাবে যতক্ষণ সম্ভব তাকে নাটক চালিয়ে যেতেই হবে। তার মুখ থেকে সব বের করার জন্য তাকে ভয় দেখাতে থাকে লেডি কনস্টেবল। অন্যদিকে অনিন্দ্য এই সব কিছুর জন্য মধুমিতার থেকে ক্ষমা চেয়ে নেয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন