Bangla Serial

পরিবর্তন মধুর! জীবনে প্রথমবার পুরস্কার পেয়ে আবেগাপ্লুত মধুবালা! শিমুলকে জানালেন কৃতজ্ঞতা!

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দুনিয়ায় যে ধারাবাহিকগুলি দর্শকদের সদাই মনোরঞ্জন করে চলেছে সেই ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো কার কাছে ক‌ই মনের কথা (Kar Kache Koi Moner Katha)। এই ধারাবাহিকটি এখন বাঙালি টেলিভিশন প্রেমীদের অন্যতম পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে।

বলাই বাহুল্য, এই ধারাবাহিকটি এই মুহূর্তে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে টিআরপি তালিকার সাফল্যতেও তা নজর পড়েছে। এই সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী এই বাংলা ধারাবাহিকটি টিআরপিতে দারুণ রকম ফল করেছে। চলতি সপ্তাহেও চতুর্থ স্থান দখল করেছে এই ধারাবাহিকটি।

আসলে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে যেমন নারী নির্যাতনের গল্প ফুটে উঠেছে তেমন‌ই আবার মধ্য বয়সে পৌঁছেও জীবনকে উপভোগ করার গল্প সুনিপুণভাবে ফুটে উঠেছে। একই রকম ভাবে উঠে এসেছে চার পাড়াতুতো বন্ধুর গল্প। সব মিলিয়ে জমজমাট কার কাছে কই মনের কথা।

উল্লেখ্য, এই ধারাবাহিকের শুরুর সময় আমরা কুটিল চরিত্র হিসেবে দেখেছিলাম শিমুলের শাশুড়িকে। কিন্তু ধীরে ধীরে সেই চরিত্রের ব্যাপক পরিবর্তন হয়েছে।‌ যে শাশুড়ি আগে শিমুলকে সহ্য করতে পারতেন না তিনিই এখন শিমুলকে নিজের মেয়ে বলে বুকে টেনে নিয়েছেন। জীবনকে উদযাপন করতে পারছেন তিনি শুধুমাত্র শিমুলের কারণেই। আর তার জন্য তার কৃতজ্ঞতার শেষ নেই।

শিমুলের উৎসাহে পাড়ার দুর্গাপুজোয় ধুনুচি নাচ নেচে দ্বিতীয় হয়েছেন তিনি। জীবনে প্রথমবারের মতো পেয়েছেন পুরস্কার। আর তার জন্য তার আনন্দ বাঁধ ভেঙেছে। সবার সামনে দৃপ্ত কণ্ঠে বলেছেন প্রদীপ ছিল, সলতে ছিল কিন্তু আগুনটা কেউ জ্বালায়নি। আর সেই কাজটাই করেছে শিমুল। একমাত্র শিমুলের কারণেই তিনি আজ জীবনে প্রথমবারের মতো কোনও পুরস্কার পেয়েছেন। আর যার জন্য তিনি ভীষণ খুশি। এবং সেই কারণেই তিনি কৃতজ্ঞতা জানান নিজের ছেলের বউকে। যদিও ভীষণ রেগে গেছে পরাগ এবং পলাশ!

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।