Bangla Serial

কৌশাম্বীর ছবিতে তার শাশুড়ির মন্তব্য দেখে চক্ষু চড়কগাছ ভক্তদের! বিয়ের পর কেমন জমলো শাশুড়ি বৌমার জুটি?

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) যে সমস্ত তারকারা দর্শকদের অত্যন্ত পছন্দের পাত্র হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম স্থান দখল করেছেন অদৃত রায় (Adrit Roy)। জি বাংলা চ্যানেলের একসময়ের হিট মেগা মিঠাই (Mithai) ধারাবাহিকের মধ্যে দিয়ে তার উত্থান ঘটে। এরপর বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি। ছবির শুটিং শেষ করেই বিয়েটা সেরে ফেললেনt অভিনেতা আদৃত রায়।

গত ৯ মে সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের জনপ্রিয় এবং সবার প্রিয় জুটি আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। তাদের বিয়ে নিয়ে তাদের থেকেও বেশি উৎসুক ছিলেন তাদের ভক্তরা। বহুদিন ধরেই বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল তাদের বিয়ে নিয়ে। অবশেষে সব কিছুকে শেষ করে নিজেদের ভালবাসার সম্পর্ককে পরিণতি দিয়েছেন তারা। এইবার দর্শকদের মনে প্রশ্ন জাগছে বিয়ের পর কেমন দিন কাটাচ্ছেন অভিনেত্রী?

সম্প্রতি গিয়েছে মাতৃ দিবস। বছরের বাকি দিনগুলো হোক বা না হোক এই দিনটাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সবাই নিজের মাকে নিয়ে কিছু না কিছু পোস্ট করেই থাকেন সমাজ মাধ্যমের পাতায়। কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠেনি আদৃত কৌশাম্বীর জীবনে। সবকিছু নিয়ে এত ব্যস্ত ছিলেন যে তেমন একটা পোস্ট করার সময় পাননি। তা বলে মায়ের সঙ্গে ছেলে এবং বৌমার সম্পর্ক খারাপ একথা ভাবার কোন কারণই নেই।

বন্ধুতে পরিণত হয়েছেন কৌশাম্বীর শাশুড়ি মা!

সম্পর্কের জল গড়িয়েছে অনেক দূর। ইতিমধ্যেই কৌশাম্বী পেয়ে গিয়েছে শাশুড়ির দেওয়া একটি মিষ্টি নাম। শাশুড়িও তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। কৌশাম্বী ছবিতে আদৃতের মা মৌসুমী দেবীর মন্তব্য, ‘টুন্টুউউউউউউ’। যা দেখে হইচই পড়ে গিয়েছে দর্শকম মহলে। শাশুড়ি মা যে একেবারে বন্ধু হয়ে উঠেছেন অভিনেত্রীর সেটা বোঝার জন্য এই একটি মন্তব্যেই যথেষ্ট। যদিও এখানেই থেমে থাকেনি মন্তব্যের আদান-প্রদান।

আরও পড়ুন: চুলের মুঠি ধরে রাস্তার মাঝে মারধরের শিকার অনুমিতা! সাহায্য করেনি পুলিশ প্রশাসন! অভিনেত্রীর অভিজ্ঞতায় সিউড়ে উঠলেন দর্শক মহল

চুপ করে থাকেননি কৌশাম্বী, পাল্টা দিয়েছেন ভালবাসার ইমোজি। সেই কমেন্টে আবার পাল্টা রিপ্লাই এসেছে শাশুড়ি মায়ের। লিখেছেন, “আমাদের ওয়ান্ডার শেফ”। জানা গিয়েছে কৌশাম্বীর হাতে জাদু আছে। এর আগে আদৃত জানিয়েছিলেন তাঁর মা বিরিয়ানি রান্না করতে পারেন না। কিন্তু দারুণ বিরিয়ানি বানান অভিনেত্রী কৌশাম্বী। তবে কি অভিনেত্রী থেকেই বিরিয়ানি রান্না শিখছেন আদৃতের মা? মজা করে মন্তব্য করেছেন অনুরাগীরা।

Untitled design 2024 05 14T201353.325
Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন