Bangla Serial

নিজের সম্পত্তির সম্পূর্ণ ভাগ ছেড়ে দিল দুর্গা! সম্পত্তির লোভে আবারো ভুল করে বসলো উৎসব, বৈদেহি! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) প্রতিটি ধারাবাহিকই বর্তমানে জমজমাট হয়ে উঠেছে। তবে তার মধ্যে থেকেও যেই ধারাবাহিকটি (Bengali Serial) দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে দর্শকের মন জয় করছে তা হলো জগদ্ধাত্রী (Jagatdhaatri)। টিআরপি তালিকাতেও কখনো নিজের জায়গা প্রতিপক্ষকে ছেড়ে দেয়নি জগদ্ধাত্রী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সব সময় নিজের জায়গা ধরে রেখেছে। তাইতো টিআরপি তালিকাতে এক থেকে পাঁচের মধ্যে জগদ্ধাত্রীর নাম রয়ে গিয়েছে দীর্ঘ ৩ বছর ধরে।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, তুষারবাবুর বাড়িতে গিয়ে চন্দ্রনাথ সমস্ত ডিটেলস দিয়ে আসে। ঐদিন প্রোগ্রামের কোথায় কখন কি হবে সমস্ত কিছু জানিয়ে আসে। যাতে টিটু, লিলিপুট-এর জগদ্ধাত্রী এবং দুর্গাকে সরিয়ে ফেলতে সুবিধা হয়। তিনি নিজের ক্ষমতা প্রতিপত্তি সমস্তটা ফিরে পেতে চান আগের মত। তাই জন্যই তুষার বাবুর সাথে হাত মিলিয়েছে। কিন্তু জগদ্ধাত্রী তো ধরে ফেলেছে কে তাদের ক্ষতি করতে চায়। কারণ টার্গেট এখন জগদ্ধাত্রী। তাই এবারে খেলার ময়দানে কোমর বেঁধে নামলো জগদ্ধাত্রী।

ডিপার্টমেন্টে যখন বাবন গুন্ডাকে ছাড়াতে দিব্যা সেনের উকিল আসে তখনই সন্দেহ হয় স্বয়ম্ভুর কারণ উকিলের যা খরচা তা বাবন গুন্ডার মত একজন লোক কিছুতেই যোগান দিতে পারবে না। তাই তার মাথার উপরে যে বড় কোন প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে সেটা ভালোমতোই বুঝতে পারে। তবে পেছন থেকে কে এই কাজ করছে সেটা ধরতে পারে না। কিন্তু জগদ্ধাত্রী সবটাই জানে। ওই উকিল চলে যাবার পর জগদ্ধাত্রীর কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। জগদ্ধাত্রী জানায় অনুষ্ঠানের দিন তার উপর টার্গেট করা হবে। আর টার্গেট করবে টিটু এবং লিলিপুট।

তাই জগদ্ধাত্রী যেমন যেমন বলবে তেমন তেমন কাজ করতে হবে স্বয়ম্ভুকে। কিন্তু অনুষ্ঠান বন্ধ করা যাবে না এর জন্য। স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বারবার সাবধান করে, কিন্তু জগদ্ধাত্রী তো কোন কথা শোনে না। এদিকে বাড়িতে অনুষ্ঠানের জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। কাঁকন, পৃথা সকলে মিলে উর্মিলা মুখার্জির গানের সঙ্গে নাচ প্র্যাকটিস করছে। এসব একেবারেই পছন্দ হচ্ছে না মেহেন্দিদের। যা খুবই স্বাভাবিক। তারা বারবার এই অনুষ্ঠান বন্ধ করার কথা ভাবছে। কিন্তু চন্দ্রনাথ জানায় এই অনুষ্ঠান হতে দিলে তাদেরই আখের লাভ। আসলে তিনিই তো জগদ্ধাত্রীকে মারার প্ল্যান করেছে তুষার বাবুর সাথে। কিন্তু চন্দ্রনাথ কি বলছে সে কথা বুঝতে পারে না কেউ।

আরও পড়ুনঃ অজান্তেই বাবার প্রাণ বাঁচাল পারুল! শিরিনকে দিল কঠিন শাস্তি, সামনে আসছে জীবনের সবচেয়ে বড় টুইস্ট!

ওদিকে বাড়ি এসে জগদ্ধাত্রী নিজে ফোন করে তুষারতীর্থকে জানায় অনুষ্ঠানের দিন তাদের নিমন্ত্রণ রইল। তিনি তার ছেলে এবং ছেলের বন্ধু যেন উর্মিলা মুখার্জির অনুষ্ঠানে হাজির থাকে। এরপর জগদ্ধাত্রী টিটুর সাথে কথা বলতে চায়। টিটুর সাথে এমন হিয়ালি ভাবে জগদ্ধাত্রী কথা বলে যে টিটু বুঝতেই পারে না জগদ্ধাত্রী আসলে কি চাইছে। লিলিপুট জগদ্ধাত্রীকে সাবধান করে দেয় তাকে খোলাখুলি ভাবে হুমকি দেয়। কিন্তু জগদ্ধাত্রীকে তারা চেনেনা সে যে কি করতে পারে সেটা তাদের ধারণাও নেই। এদিকে পরের দিন দুর্গা বৈদেহিকে কথা দেয় সেই সমস্ত সম্পত্তি ছেড়ে দেবে। নিজের সব সে তুলে দেবে যোগ্য ব্যক্তির হাতে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন