জমে উঠেছে জগদ্ধাত্রী ধারাবাহিক (Jagatdhaatri)। প্রতিটি পর্বেই থাকছে নিত্য নতুন চমক। জগদ্ধাত্রী সেজে দুর্গার উপস্থিতি প্রত্যেককে মুগ্ধ করছে বারবার। যেভাবে দুর্গা জগদ্ধাত্রী সেজে দিব্যা, বৈদেহী, মেহেন্দি সকলকে একটা ধাঁধার মধ্যে রেখেছে সেটা সত্যি বেশ উপভোগ করছেন দর্শক। অবশেষে সুস্থ হয়ে উঠেছে জগদ্ধাত্রী। পূরণ হয়েছে দর্শকদের বহুদিনের ইচ্ছে।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, কোর্টে মামলা শুরু হয়ে যায়। দুই পক্ষের উকিল নিজেদের মতো করে প্রমাণ পেশ করতে থাকে। দিব্যা সেনের উকিল চিকিৎসার গাফিলতি বলে দিব্যা সেনকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে জগদ্ধাত্রী তখনও কোর্টে এসে পৌঁছায়নি, দুর্গাও অনুপস্থিত। তাই বিচারক জানিয়ে দেয় জগদ্ধাত্রী আসলে তবেই এই মামলার বিচার হবে নয়তো দিব্যা সেনকে বেকসুর খালাস করে দেওয়া হবে। কৌশিকী স্বয়ম্ভু সবাই মিলে বিচারকের কাছে সময় চায় কিন্তু কোর্টের সময় নষ্ট করার সময় নেই তাই বিচারক রায় ঘোষণা করে দেওয়ার কথা জানায়। আর ঠিক সেই সময় মাকে নিয়ে হাজির হয় দুর্গা। বিচারককে জানায় সাক্ষী জগদ্ধাত্রী উপস্থিত।

জগদ্ধাত্রী উইলচেয়ারে করে আসছে দেখে মেহেন্দি তো খুব খুশি। সে ভাবতে থাকে জগদ্ধাত্রী কথা বলতে পারবে না, উঠে দাঁড়াতে পারবে না। তারপরই দিব্যা সেনের উকিলও জগদ্ধাত্রীকে অসুস্থ প্রমাণ করতে উঠে পড়ে লাগে। কিন্তু কৌশিকী চেষ্টা করে যায় যাতে জগদ্ধাত্রী কথা বলতে পারে। প্রথমে জগদ্ধাত্রী সেই আগের মতন কথা বলতে গিয়ে থেমে পড়ে, তার কথা জড়িয়ে যায় কিন্তু দিব্যা সেনকে দেখার পর হঠাৎই তার আবার আগের সেই পুরোনো কথা মনে পড়তে থাকে।
এরপর জগদ্ধাত্রী ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দিব্যা সেনের দিকে এগিয়ে যায়। এই দৃশ্য দেখে তো অবাক হয়ে যায় সকলে। বিশেষ করে মেহেন্দি, বৈদেহি নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। এরপর জগদ্ধাত্রী পর পর সব ঘটনা কোর্টের সামনে বলতে থাকে। কে তার অপারেশন করেছিল। দিব্যা সেন তাকে মারার জন্য লোক পাঠিয়েছিল সবকিছু মনে করে বলতে থাকে।
আরও পড়ুনঃ সেরা চারে জায়গা করে নিল পারুল! দাদুর টিপসেই বাজিমাত শেষ মুহূর্তে!
কিন্তু দিব্যা সেনের উকিল তখনও দিব্যা সেনকে বাঁচানোর চেষ্টা করে যায়। কিন্তু জগদ্ধাত্রী থামে না। তারপর হঠাৎই জগদ্ধাত্রী তার মেয়ের কথা ভেবে হাউমাউ করে কেঁদে ওঠে। সে তো জানে না তার মেয়ে দুর্গা কত বড় হয়ে গেছে। স্বয়ম্ভু তারপর দুর্গাকে জগদ্ধাত্রীর সামনে নিয়ে আসে। দুর্গাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে জগদ্ধাত্রী। সবদিক বিচার করে বিচারক দিব্যা সেনকে সংশোধনাগারে রাখার আদেশ দেয় আর এই কেসের আরো তদন্ত করতে বলে। ওদিকে বাড়ির ফিরে গিয়ে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর কাছে তার হারিয়ে যাওয়া ২০ টা বছর ফেরত চায়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।
