বর্তমান সময় জি বাংলার (Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিক যদি কোনটা হয়ে থাকে তাহলে সেটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। তিন বছরের কাছাকাছি ধারাবাহিকটি চলছে জি বাংলার পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকটি একইভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। বর্তমানে ধারাবাহিকের মূল নায়িকা হল জগদ্ধাত্রী এবং স্বয়ম্বুর কন্যা দুর্গা। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অভিনেত্রীকে বর্তমানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, কৌশিকীর কাছে এক অজানা নাম্বার থেকে ফোন আসে। কৌশিকী ফোন তোলার পরে ওপার থেকে জগদ্ধাত্রীর আরেক শত্রু সাবধান করে দেয়। জানায় অডিটরিয়ামে তার লোক গুলি চালিয়েছিল একটুর জন্য জগদ্ধাত্রী বেঁচে গিয়েছে। তিনি বুঝতে পারেনি দুর্গা এবং জগদ্ধাত্রী অবিকল একই দেখতে। জগদ্ধাত্রীর জন্যই তিনি জেলে গিয়েছেন, তার ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে। তাই জগদ্ধাত্রীকে তিনি ছেড়ে দেবেন না। সাবধান করে দেয় কৌশিকীকে। কিন্তু কৌশিকী তো বুঝতে পারে না কে এভাবে ফোন করে হুমকি দিল জগধাত্রীকে খুন করার।
এরপর সকলেই তো দুর্গার প্রেমের গল্প নিয়ে মেতে ওঠে। রাজনাথ যখন জানতে পারে তার নাতনি প্রেমে পড়েছে তখন তো তিনি ভীষণই খুশি হয় দুর্গার বিয়ের তোড়জোড় করতে বলেন। এদিকে বৈদেহি, মেহেন্দি সকলেই বলতে থাকে প্রেম হবে না দুর্গার দ্বারা। কিন্তু রাজনাথ সেটা মনে করেন না। তিনি জানেন তার নাতনি কেমন তাই জন্য তার সম্পূর্ণ বিশ্বাস আছে দুর্গার উপরে। তিনি তো দুর্গার বিয়ে দেওয়া নিয়ে একেবারে উদগ্রী ভয়ে পড়েন।
কৌশিকী জানায় দুর্গা ছেলের নাম বাবা মায়ের নাম রাশি ঠিকুজি সব জেনে এসেছে। স্বয়ম্বু এসে যখন জানতে চায় সবাই কি নিয়ে আলোচনা করছে তখন কৌশিকী জানায় তার মেয়ে দুর্গা প্রেমে পড়েছে। এ কথা শুনেই স্বয়ম্বুর মাথায় হাত। দুর্গা কারো প্রেমে পড়েছে মানে সেই ছেলেটার অবস্থা একেবারেই খারাপ। দুর্গা যেভাবে কথা বলে, ভয় দেখায় তাতে ছেলেটা ভয় না পালিয়ে যায়। তার মেয়েকে তো সে চেনে তাই কথাগুলো বলেছে। কৌশিকী বলে দুর্গা যখন একবার প্রেমে পড়েছে তখন সে ঠিকই ছেলেটার সাথে প্রেম করে ছাড়বে। স্বয়ম্বু ছুটে যায় জগদ্ধাত্রীকে মেয়ের প্রেমের খবর দিতে।
আরও পড়ুনঃ রায়ানকে বাঁচাতে তুর্যকে খুন! নিজের হাতে সব শেষ করল পারু1ল
কৌশিকী তখনই স্বয়ম্বুর কাছে ছুটে যায় এবং জানায় জগদ্ধাত্রীকে সেদিন যে টার্গেট করেছিল সে ফোন করেছিল এবং তিনি ভুল করে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছেন। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী। কিন্তু স্বয়ম্বু বুঝতে পারে না কে এই অজানা শত্রু। ওদিকে দুর্গা ঋষভকে বলেছে বিকেল পাঁচটায় ফোন করতে। কিন্তু মেহেন্দি, উৎসব সকলেই জানে সে আর ফোন করবে না। কিন্তু দুর্গা অনেক আশা নিয়ে ছিল ঋষভ ফোন করবে। তাই সেই তার ফোনের অপেক্ষা না করে নিজেই ফোন করে। ঋষভের মায়ের সাথে কথা বলে জানায় সে ঋষভকে ভালোবাসে। কিভাবে সে তার মনের ইচ্ছে জানাবে পরিবারের সকলকে নিয়ে। কিন্তু এই প্রেমের ফাঁদ কি দুর্গার জন্য মরণ ফাঁদ হয়ে উঠবে? এর মধ্যে কি নেমে আসবে দুর্গার জীবনে কোন সর্বনাশ। দেখা যাক কি হয় আগামী পর্বে
