সম্প্রতি জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক মালাবদল (Malabodol)। তবে ক্রেজি আইডিয়াসের প্রযোজিত এই ধারাবাহিকটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মনে। ধারাবাহিকের ডিভোর্স স্পেশালিস্ট উকিল কাব্যর সঙ্গে ঘটকদিদির রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শকরা। বিশ্বজিৎ ঘোষের (Biswajit Ghosh) সঙ্গে খুনসুটিঁতে ঋতু পাইনের (Ritu Pain) জুটি ভীষণ মনে ধরেছেন ধারাবাহিক প্রেমী গৃহিণীদের।
শুরুর থেকেই ধারাবাহিকে দেখা গেছে মনের মিল খুঁজে পাত্র পাত্রীর বিয়ে দেয় ঘটকদিদি। তবে বাবার স্ত্রী এবং সন্তানরা একেবারেই পছন্দ করেন ঘটকদিদিকে। শত চেষ্টা করেও পরিবারের সকলের মন জয় করতে পারেনি ঘটকদিদি। এমনকি প্রায় জোর করে বহুবার ঘটকদিদির বিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার পরিবার। কিন্তু লোকের মুখে অবৈধ মেয়ে কথাটা শুনেই বিয়ে ভেঙে দিয়ে চলে যায় পাত্রপক্ষ।
ডিভোর্স স্পেশালিস্ট উকিল কাব্যর গলায় মালা দিল ঘটকদিদি
পরবর্তীতে দেখা যায় কাব্যর জন্য বউ খোঁজার দায়িত্ব ঘটকদিদির কাঁধে তুলে দেয় কাব্যর পরিবার। যদিও বিয়েতে রাজি ছিলেন না নায়ক। কিন্তু ঘটকদিদিও কথা দেয় সে কাব্যের বিয়ে দিয়েই ছাড়বে। নিজের সাধ্য মতোই কাব্যর জন্য মেয়ে খুঁজে আনে ঘটকদিদি। কিন্তু বিয়ের দিনই পালিয়ে যায় বউ। পরিবারের মান সম্মান বাঁচাতে ঘটকদিদিকে বিয়ের কথা বলেন কাব্যর বাবা। বাধ্য হয়েই ডিভোর্স স্পেশালিস্ট উকিল কাব্যের গলায় মালা দেয় ঘটকদিদি।
কি দেখা গেছে মালাবদলের নতুন প্রোমোতে?
তবে পরিস্থিতির কারণে ঘটকদিদিকে বিয়ে করলেও মন থেকে তাকে স্ত্রী হিসেবে মেনে নেননি কাব্য। সেকথা বারবার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে সে। তবে এবার হয়ত পরিবর্তন হবে কাব্যের মন! ধারাবাহিকের নতুন প্রোমো দেখা পর দর্শকরা এমনটাই আশা করছেন। মালাবদলের নতুন প্রোমোতে দেখা গেছে কাব্য বৌভাতের রাতে ঘটকদিদিকে বলে ঘটকদিদি তার বিয়ে দিয়ে হয়ত বাজিটা জিতে গেছে কিন্তু সে কোনদিনও তাকে স্ত্রী হিসেবে মেনে নেবে না।
আরও পড়ুন: অভিনয়ে তুখোর, দেবের সঙ্গে কাজ! একদিন হঠাৎই উধাও! কোথায় হারিয়ে গেলেন এই নায়িকা
ছেলের কথায় সম্মতি দিয়ে কাব্যের মাও বলেন তিনিও কখনও ঘটকদিদিকে বউমা হিসেবে মেনে নেবে না। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে যান তারা। স্বামী ও শাশুড়ি মায়ের এই কথা শুনে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঘটকদিদি। কিন্তু তখনই সে দেখে বাড়িতে ডাকাত পড়েছে। ব্যস! নিজের ব্যাগ থেকে গুলতি বের করে ডাকাতের মাথায় তাক করে গুলতি ছুঁড়ে দেন পাথর। সঙ্গে সঙ্গে ধরাশায়ী হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ডাকাতের দল। শ্বশুরবাড়ির লোকের প্রাণ বাঁচিয়ে কি বউয়ের সম্মান পাবে পাবে ঘটকদিদি? জানতে হলে দেখতে থাকুন মালা বদল।
