Bangla Serial

‘পরাগের মতো স‍্যারদের আমার ভীষন ভালো লাগে যারা পড়ালেখা বাদ দিয়ে স্যারকে জীবন কাহিনি শোনায়!’ হাসির পাত্র পরাগ

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দুনিয়ায় এমন কিছু কিছু ধারাবাহিক থাকে যে ধারাবাহিকগুলির দর্শকদের কাছে আলাদা রকমের জনপ্রিয়তা রয়েছে। যে ধারাবাহিকগুলিকে মনের কুঠুরিতে রেখে দিতে পছন্দ করেন দর্শকরা। এই মুহূর্তে বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে যে ধারাবাহিকের জনপ্রিয়তা সর্বাধিক তার নাম কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha)। এই মুহূর্তে দর্শকরা দারুণ রকম উৎসাহী এই ধারাবাহিককে ঘিরে।

বলাই বাহুল্য, অত্যন্ত অল্প সময়ের মধ্যেই কিন্তু সাফল্য হস্তগত করেছে এই ধারাবাহিকটি। বলা ভালো শুরুর পর থেকেই টিআরপি তালিকায় দারুণ ভালো ফল করেছে মানালি দে, দ্রোণ মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি। ইতিমধ্যেই পর পর দু’বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিকটি। যদিও তারপর অবশ্য মুখ থুবড়ে পড়েছে ধারাবাহিকটি। লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় চলা এই ধারাবাহিকটিকে ঘিরে কিন্তু বিতর্ক সেই চলছেই।

বিভিন্নসময় বাস্তবধর্মী প্লট উঠে এসেছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। অনেক স্পর্শকাতর বিষয়কে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। বধূ নি’র্যা’ত’ন, নারী শো’ষ’ণের মতো বিষয়কে এই ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। প্রাথমিক পর্যায়ে জনপ্রিয়তা না পেলেও ধীরে ধীরে এই ধারাবাহিক মন জিতে নেয় বাঙালি দর্শকদের। এই ধারাবাহিকের মূল খল চরিত্র হিসেবে দেখানো হয়েছে এই ধারাবাহিকের মূল পুরুষ চরিত্র পরাগকে।

তিনি আবার পেশায় একজন শিক্ষক। তাও আবার অংকের শিক্ষক। কিন্তু তা সত্ত্বেও নিজের স্ত্রীর উপর বৈবাহিক ধ’র্ষ’ণ করতে বাধে না তার। নিজের স্ত্রীকে ভোগ্যপন্য মনে করেন তিনি।‌ এমনকি নিজের স্ত্রীর গায়ে হাত তোলা থেকে শুরু করে তাকে খুনের ষড়যন্ত্র করা তাকে চোর প্রমানিত করা অর্থাৎ নোংরামির চূড়ান্ত পর্যায় পর্যন্ত যেতে দ্বিধা বোধ করেন না তিনি।

আরও পড়ুনঃ সন্দেহ করা, মাফ চাওয়া আর ঠাম্মিকে জড়িয়ে কাঁদা, একজন নায়কের তিনটিই কাজ! নেটপাড়ার উপহাসের পাত্র সৌরনীল

শুধু কী তাই? এমনকি নিজের ছাত্রীর সঙ্গে লু’চ্চা’মি করতেও তার এতটুকুও বাধেনা। ছাত্রীর সঙ্গে স্ত্রীকে নিয়ে চর্চা করেন তিনি। স্ত্রীকে সরিয়ে ছাত্রীকে বিয়ে করার স্বপ্ন পর্যন্ত দেখে ফেলেছেন তিনি। এমনকী ছাত্রীকে সঙ্গে নিয়ে নিজের স্ত্রীকে চোর প্রমানিত করার চেষ্টা পর্যন্ত করেছেন তিনি। আর তাই দেখে কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন, ‘এমন স‍্যারদের আমার খুব ভালো লাগে যারা পড়ালেখা বাদ দিয়ে নিজের জীবন কাহিনি শুনায়! পরাগ ম্যাম’।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।