TollywoodBangla Serial

সাদা টি শার্ট, মুখে এক গাল হাসি, কেক কেটে জন্মদিন উৎযাপন করলেন জিতু কামাল! জানেন কত বছর বয়সে পা দিলেন আপনাদের প্রিয় আর্য?

টেলিভিশনের পর্দায় ‘আর্য’ চরিত্রে যিনি এখন সবার মন জয় করেছেন, সেই জিতু কমল এবার পা দিলেন ৩৫-এ। জন্মদিন মানেই তো খুশি আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। ঠিক তাই-ই করলেন অভিনেতা। বাড়িতেই ছোট করে আয়োজন হয়েছিল জন্মদিনের। পরিবার আর কাছের মানুষদের সঙ্গে কেক কেটে দিনটা স্মরণীয় করে রাখলেন তিনি।

জিতু নিজের সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের সেই মুহূর্তের কিছু ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। দেখা যাচ্ছে, এক নয়, দুটি কেক কেটেছেন তিনি। একটিতে লেখা “জিতু”, অন্যটিতে লেখা “দাদা”। সাদা টি-শার্ট পরে একেবারে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন অভিনেতা। কখনও কেক কাটছেন, কখনও আবার ফোন হাতে পোজ দিচ্ছেন— প্রতিটি ছবিতেই স্পষ্ট, কীভাবে নিজের ঘরেই পরিপূর্ণ আনন্দে কেটেছে তাঁর জন্মদিন। ছবিগুলি শেয়ার করে জিতু লিখেছেন, “টিম, থ্যাঙ্ক ইউ।”

এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে দিতিপ্রিয়ার বিপরীতে ‘আর্য’ চরিত্রে অভিনয় করছেন জিতু। কিছুদিন আগে এই ধারাবাহিকের সহঅভিনেত্রী দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর মতবিরোধের খবর শিরোনামে এসেছিল। যদিও এখন পরিস্থিতি স্বাভাবিক, আর দর্শকরাও মন দিয়ে দেখছেন তাঁদের জুটি। টিআরপি-র নিরিখে ধারাবাহিকটি এখন এগিয়ে রয়েছে অনেকগুলির থেকে।

তবে শুধু ছোটপর্দা নয়, বড়পর্দাতেও সমান স্বচ্ছন্দ জিতু। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গৃহপ্রবেশ ছবিতে তাঁর অভিনয় ছিল প্রশংসনীয়। আবার অপরাজিত ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে তাঁর অভিনয় দেখে অনেকেই মুগ্ধ হয়েছিলেন। দর্শক প্রায় ভুলেই গিয়েছিলেন এটা সিনেমা, মনে হয়েছিল যেন সত্যজিৎ রায় নিজেই চোখের সামনে দাঁড়িয়ে।

আরও পড়ুনঃ গণেশ চতুর্থীতে সঞ্জিত ব্যানার্জির গুলিতে শেষ হয়ে গেল জগদ্ধাত্রীর জীবন! মাকে শেষ রক্ষা করতে পারল না দুর্গা!

টেলিভিশন আর সিনেমা— দুই ক্ষেত্রেই ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন জিতু কমল। রাগে অনুরাগে, রাঙিয়ে দিয়ে যাও সহ একাধিক ধারাবাহিকে তিনি ইতিমধ্যেই জনপ্রিয়। এখনকার দিনে প্রতিদিনই বাড়ছে তাঁর অনুরাগীর সংখ্যা। বলা যায়, তিনি কেবল অভিনেতা নন, ধীরে ধীরে হয়ে উঠছেন দর্শকদের কাছে একেবারে অডিয়েন্স স্টার। জন্মদিনে তাই ভক্ত থেকে সহকর্মী— সকলের শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁর দিন।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন