জি বাংলার (Zee Bangla) বহু পুরনো ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলে জগদ্ধাত্রী (Jagatdhaatri)। ব্লুজ প্রোডাকশনের পক্ষ থেকে এই ধারাবাহিক দীর্ঘ তিন বছর ধরে জি বাংলার পর্দায় সহ গৌরবে চলছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তা কখনোই কমেনি, বরং যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়ছে। ধারাবাহিকে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে নতুন নতুন চমক।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জির আগের পুরনো বাড়িতে তল্লাশি করতে যায়। সেখানে যদি কোন রকম ক্লু পাওয়া যায় সঞ্জীব ব্যানার্জির আত্মীয় স্বজন সম্পর্কে। যার কাছে সনজিৎ ব্যানার্জি গা ঢাকা দিয়ে থাকতে পারে। জগদ্ধাত্রী থাকতে যে কোন অসম্ভবকে সম্ভব করে তোলে। তারপর জগদ্ধাত্রী মিস্টার বটব্যাল-এর সাহায্য নেয় এবং তাকে জানায় একটা রহস্যের সমাধানের জন্য সাহায্য লাগবে।
মিস্টার সাধু বটব্যাল জগদ্ধাত্রীকে সাহায্য করতে এগিয়ে আসে। তিনি জানিয়ে দেন তিনি সব রকম ভাবে জগদ্ধাত্রীকে সাহায্য করবেন। কৌশিকী জগদ্ধাত্রীর এই প্ল্যানের কথা শুনে তো ভীষণই রেগে যায়। কারণ কদিন পরে ঋষভের সাথে দুর্গার বিয়ের কথাবার্তা হবে এখন যদি ডিপার্টমেন্টের লোকজন তাদের বাড়িতে যায় সন্দেহের বসে তাহলে ব্যাপারটা খুবই খারাপ হবে। তাই কৌশিকী জগদ্ধাত্রীকে জানায় এক্ষুনি ডিপার্টমেন্টের লোকজনকে যেন ফিরে আসতে বলে।
ওদিকে ততক্ষণে ঋষভের বাড়িতে পৌঁছে গিয়েছে ডিপার্টমেন্টের লোকজন। তারা গিয়ে তো জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঋষভের বাড়িতে কে কে আছে তারা এখানে কজন থাকে সবকিছু। ঋষভের বাড়ির লোক বুঝতে পারে না কেন তারা এখানে খোঁজখবর করতে এসেছে। এদিকে সঞ্জিত ব্যানার্জি আড়াল থেকে দেখে নেয় ডিপার্টমেন্টের লোকজন এসেছে। ঋষভের বাবা কোনরকম ঝামেলা চায় না তাই জন্যই ঋষভের মামাকে আড়াল করে, জানাই এই বাড়িতে তিনজন ছাড়া তারা কেউ থাকে না। ওদিকে জগদ্ধাত্রী কৌশিকীর কথায় ফোন করে জানিয়ে দেয় সেখান থেকে বেরিয়ে আসার জন্য। তাই জন্য তারা সকলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ডিপার্টমেন্টের লোকজন বেরিয়ে আসার সময় ঋষভ তাদের জানিয়ে দেয় এই বাড়িতে তারা তিনজন ছাড়াও তারা মামা থাকে।
আরও পড়ুনঃ ভোটে জিতেও মিলল না শান্তি! ফিরে এল রোহিতের পুরোনো প্রেমিকা! ফুলকির জীবনে নতুন ঝড়
ওদিকে দুর্গা ঋষভকে ফোন করে গণেশ চতুর্থ উপলক্ষে বিরাট বড় পূজোর আয়োজন করা হয় সেখানে আমন্ত্রণ করে। সেখানে নাচ গান হইহুল্লোরে মেতে উঠবে সকলে মিলে। তাই জন্য দুর্গা ঋষভকে সুন্দর সেজেগুজে তৈরি হয়ে আসতে বলে। আর সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। দুর্গা এবার আর রক্ষা করতে পারল না মাকে। সঞ্জিতের গুলির আঘাতে মৃত্যু হলো জগদ্ধাত্রীর।
