Bangla Serial

শিরিনের সঙ্গে হাত মিলিয়ে পারুলকে বাড়ি ছাড়া করার পরিকল্পনা করল রায়ানের মা! শিরিনকে উচিত শিক্ষা দিল পারুল

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা এখন চরম টানটান পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। দর্শকরা প্রতিদিন নতুন চমকের অপেক্ষায় থাকেন আর এই ধারাবাহিকও ঠিক সেই প্রত্যাশা পূরণ করে যাচ্ছে। রায়ান আর পারুলের জীবনে একটার পর একটা ঝড় উঠছে, তবে প্রতিবারই তাদের ভালোবাসা সেই বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে।

গতকালের পর্বে দেখা গেছে, রায়ান শেষ মুহূর্তে নিজের হাত কেটে রক্ত দিয়ে পারুলের সিঁথি রাঙিয়ে দেয়। এভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। দাদুও এ খবর শুনে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং নাতির বিয়ে নিয়ে গর্ববোধ করেন। যদিও বড় বিপদও এসে পড়ে। দাদুর শরীরের এক দিক প্যারালাইসিস হয়ে যায়। ডাক্তাররা জানিয়েছেন চিকিৎসা করলে তিনি আবার স্বাভাবিক হয়ে উঠবেন। কিন্তু দাদুর এই অসুস্থতাকেই সুযোগ হিসেবে ব্যবহার করতে চায় শিরিন। তার একটাই উদ্দেশ্য—পারুলকে এই বাড়ি থেকে তাড়ানো।

শিরিন এ কাজে হাত মেলায় রায়ানের মায়ের সঙ্গে। তিনি তো পারুলকে মেয়েই মানেন না। তাই সুযোগ পেয়ে পারুলকে অপমান করতে শুরু করেন। এমনকি স্পষ্ট জানিয়ে দেন, এই বাড়ির কর্ত্রী এখন তিনি, তাই কার থাকার অধিকার আছে আর কার নেই সেটা তিনিই ঠিক করবেন। সবাইকে চমকে দিয়ে পারুলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন তিনি। ব্যাগ গুছিয়ে পারুল যখন প্রায় বেরিয়েই যাচ্ছিল, তখনই রায়ান এসে বাধা দেয়। জানিয়ে দেয়, দাদুর অনুমতি ছাড়া পারুল কোথাও যাবে না। এতে শিরিন আর রায়ানের মা দুজনেই ক্ষেপে ওঠেন।

এরপর শুরু হয় নতুন খেলা। শিরিন রায়ানের মাকে বোঝায়, যদি পারুলকে পড়াশোনার সুযোগ না দেওয়া যায়, তাহলে একদিন সে নিজেই হাল ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। তাই বাড়ির সব কাজের দায় চাপিয়ে দেওয়া হয় পারুলের উপর। কিন্তু পারুল হাল ছাড়ার মেয়ে নয়। চ্যালেঞ্জ গ্রহণ করে সে জানায়, সব কাজ সামলেও নিজের স্বপ্ন পূরণ করবে।

আরও পড়ুনঃ হার জিতের লড়াইয়ে জয়ী পরশুরাম! প্রথম পাঁচে দেখা মিলল না ফুলকির! দেখে নিন এই সপ্তাহের পিআরপি তালিকা

শেষে দেখা যায়, শিরিনের ফাঁদেই শিরিন ধরা পড়ে। পারুল ইচ্ছে করে ঘর মোছার নোংরা এক বালতি জল শিরিনের মাথায় ঢেলে দেয়। এতে বোঝা যায়, পারুল আর আগের মতো সরল নেই, শিরিনের সব চালাকি সে এখন ধরে ফেলছে। তবে এখানেই শেষ নয়। সামনে কী অপেক্ষা করছে, পারুল সত্যিই কি সবকিছু সামলাতে পারবে—তা জানার জন্যই এখন দর্শকরা অপেক্ষায় আছেন আগামী পর্বের।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন