জি বাংলার (Zee Bangla) বহু পুরনো ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলে জগদ্ধাত্রী (Jagatdhaatri)। ব্লুজ প্রোডাকশনের পক্ষ থেকে এই ধারাবাহিক দীর্ঘ তিন বছর ধরে জি বাংলার পর্দায় সহ গৌরবে চলছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তা কখনোই কমেনি, বরং যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়ছে। ধারাবাহিকে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে নতুন নতুন চমক।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, দুর্গা ছেলের নাম বাবা মায়ের নাম রাশি ঠিকুজি সব জেনে এসেছে। দুর্গা প্রেমে পড়েছে এ কথা শুনেই স্বয়ম্বুর মাথায় হাত। দুর্গা কারো প্রেমে পড়েছে মানে সেই ছেলেটার অবস্থা একেবারেই খারাপ। স্বয়ম্বু ছুটে যায় জগদ্ধাত্রীকে মেয়ের প্রেমের খবর দিতে। কৌশিকী তখনই স্বয়ম্বুর কাছে ছুটে যায় এবং জানায় জগদ্ধাত্রীকে সেদিন যে টার্গেট করেছিল সে ফোন করেছিল এবং তিনি ভুল করে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছেন। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী।
ওইদিকে দুর্গা ঋষভকে বলেছে বিকেল পাঁচটায় ফোন করতে। কিন্তু মেহেন্দি, উৎসব সকলেই জানে সে আর ফোন করবে না। কিন্তু দুর্গা অনেক আশা নিয়ে ছিল ঋষভ ফোন করবে। তাই সেই তার ফোনের অপেক্ষা না করে নিজেই ফোন করে। আর ফোনটা ধরেন ঋষভের মা। আর দুর্গা বুঝতে পারেনি কে ফোন ধরেছে। নিজের মতো নিজের ভাষায় কথা বলতে থাকে, ছেলেটির মা তো বেশ ঘাবড়ে যায় দুর্গার কথা শুনে। দুর্গা রীতিমতো থ্রেট দিয়ে ছেলেটিকে প্রেম করতে বাধ্য করছে।
এদিকে ঋষভকে মনের কথা বলতে গিয়ে ঋষভের মাকেই ঋষভ ভেবে সমস্ত কথা উজাড় করে বলে দেয় দুর্গা। ঋষভের মায়ের সাথে কথা বলে জানায় সে ঋষভকে ভালোবাসে। সে তার মনের ইচ্ছে তার পরিবারের সকলের সামনে জানাচ্ছে। আর ঋষভকে ডিনার ডেটে আমন্ত্রণ করে। পৃথা সুন্দর করে দুর্গাকে সাজিয়ে গুছিয়ে ডিনার ডেটে যাওয়ার জন্য তৈরি করে দেয়। প্রথমবার শাড়ি পরে একেবারে সুন্দরভাবে সেজেছে দুর্গা তাকে দেখে তো অবাক হয়ে যায় তার দাদু।
আরও পড়ুনঃ তুর্যের হামলা থেকে দাদুকে বাঁচাল পারুল-রায়ান, বসু বাড়িতে উৎসবের রং
কিন্তু বৈদেহি তো এতটুকু সমর্থন করে না দুর্গাকে। সমানে বলতে থাকে ছেলেটি আসবে না, দুর্গাকে পছন্দ করবে না। দুর্গা ধমকি দিয়ে মুখ বন্ধ করে দেয় ঠাকুমার। ওদিকে রাজনাথ জানায় প্রথমবার দুর্গা কোন ছেলের সাথে দেখা করতে যাচ্ছে তার জন্য হীরের আংটি, সোনার ব্রেসলেট এসব নিয়ে যেতে হবে। কিন্তু দুর্গা জানাই এসবের কোন দরকার নেই। ভালবাসতে গেলে এই সমস্ত উপহার দেওয়াতে সে বিশ্বাসী নয়। দুর্গা বেরিয়ে যাওয়ার পর বৈদেহি মনে মনে হাসে আর বলে দুর্গার যার ভাগ্যে জুটবে তার হাড়ে একেবারে দূর্বা ঘাস গজিয়ে যাবে। কিন্তু জগদ্ধাত্রী সাবধান করে দেয় বৈদেহিকে, তার মেয়ের নামে একটা খারাপ কথা না বলার জন্য। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।
