Bangla Serial

তুর্যের হামলা থেকে দাদুকে বাঁচাল পারুল-রায়ান, বসু বাড়িতে উৎসবের রং

‘পরিণীতা’ ধারাবাহিকের গতকালের পর্ব ছিল একেবারে টানটান উত্তেজনায় ভরা। শুরুটা হয়েছে প্রাণের লড়াই দিয়ে, শেষটা হয়েছে নাচগানে।

ঘটনার শুরু রায়ান আর পারুল বুঝে ফেলে, তুর্যের প্রথম টার্গেট দাদু। দেরি না করে দু’জন ছুটে যায় তাকে বাঁচাতে। ওইদিকে তুর্য বন্দুক হাতে এগিয়ে এসে জানায়, সে তপন জানার নাতি এবং দাদুর খুনের বদলা নিতে এসেছে। বসু পরিবারের সবাইকে শেষ করে দেবে—এমন হুমকি দিতেও ছাড়ে না সে। কিন্তু দাদু ভয় পান না, বরং বলেন, শত্রুতা তার সঙ্গে হলে তাকেই গুলি করুক, পরিবারকে কিছু না করুক।

ঠিক তখনই হাজির পারুল-রায়ান। তুর্য গুলি চালানোর আগেই পারুল দড়ি দিয়ে বন্দুক কেড়ে নেয়। রায়ানকেও আঘাত করার চেষ্টা করে তুর্য, কিন্তু পারুল ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে অচেতন করে ফেলে। পুলিশের হাতে ধরা পড়ে তুর্য।

বাড়ি ফিরে দাদু দু’জনের সাহসিকতায় গর্বিত হয়ে বলেন, তাদের একসাথে থাকলেই কেউ ক্ষতি করতে পারবে না। তাই তাদের এক করার পরিকল্পনায় সবাই মিলে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে। শুরু হয় পারুল আর পিসিমণির দুর্দান্ত নাচ দিয়ে। এরপর কাপল ডান্সের প্রস্তাবে প্রথমে অনিচ্ছা থাকলেও, খুনসুটিতে রাজি হয়ে যায় রায়ান। জমে ওঠে সন্ধ্যা।

আরও পড়ুনঃ প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ফুলকি, জগদ্ধাত্রী! সিংহাসনে কায়েম রানী ভবানীর রাজত্ব! এক নজরে দেখে নিন টিআরপি তালিকায়!

তবে হাসি-আনন্দের মাঝেও পারুলের মনে একটা অজানা চিন্তা কাজ করতে থাকে। গুরুদেব যে বড় বিপদের কথা বলেছিলেন, সেটা কি এখনও শেষ হয়নি? তুর্য তো ধরা পড়েছে, তবুও কেন মনে হচ্ছে, বিপদ এখনও ওত পেতে আছে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন