Bangla Serial

পারুলের জীবন নষ্ট করতে মা-মেয়ের ষড়যন্ত্র! রক্তের টানে পাশে দাঁড়াবে তার জন্মদাতা বাবা?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা দিনে দিনে যেন আরও জমে উঠছে! শুরুতে কেউ হয়তো সিরিয়াসলি নেয়নি সিরিয়ালটাকে, কিন্তু এখন? TRP-র দৌড়ে রীতিমতো টপ ফর্মে! আর দর্শকের কৌতূহল তুঙ্গে—আগামী পর্বে কী হতে চলেছে?

গত পর্বেই যা দেখানো হয়েছে, তাতে তো শ্বাস বন্ধ হয়ে আসছিল! রায়ান আর পারুল – দু’জনেই ইন্টার্নশিপের জন্য বেরিয়েছে। কিন্তু পথে পারুল পড়ে যায় এক বিশাল ফাঁদের মধ্যে। অটোওয়ালার আচরণেই সন্দেহ জাগে। সে নাকি পারুলের কথাই শুনছিল না, উলটে ভিন্ন পথে চালিয়ে নিয়ে যাচ্ছিল! কেন জানো? আসলে এটা ছিল শিরিনের প্ল্যান! ওই অটোওয়ালাকে টাকা দিয়ে পারুলকে ভুল পথে নিয়ে যেতে বলেছে।

পরে পারুল টের পায়, অফিসের দিক থেকে অনেকটা ভেতরে চলে এসেছে। ভয় পেয়ে, একপ্রকার বাধ্য হয়েই চলন্ত অটো থেকে ঝাঁপ দেয় সে! সামনে একটা বড় গাড়িও এসে পড়ে! ভাগ্যিস বড় কিছু হয়নি! ওদিকে অফিসে সবাই পৌঁছে গেছে, শুধু পারুল নেই। রায়ান চিন্তায় পড়ে যায়—পারুল তো এমন নয়, ও দেরি করে না। তার ওপর সকালে দু’জনেই একসাথে বেরিয়েছিল! কিছু তো একটা গণ্ডগোল হয়েছে নিশ্চয়ই!

এদিকে, দুর্ঘটনার পর এলাকার লোকজন পারুলকে সাহায্য করে। কিন্তু দুঃখের বিষয়, ওর অফিস পৌঁছাতে তখনও ৪৫ মিনিটের পথ বাকি! আর মাত্র ২০ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে… কী করবে তখন? ঠিক তখনই পারুল দেখতে পায় এক অ্যাম্বুলেন্স, আর কাকুতি-মিনতি করে ড্রাইভারকে রাজি করায় তাকে অফিস পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য। ভাগ্য ভালো ছিল, ড্রাইভারও মানবিক! আর সোজা ছুটে চলে আসে পারুল অফিসে।

কিন্তু ততক্ষণে অফিসে শুরু হয়ে গেছে ইন্টার্নশিপ। শিরিন আর রায়ান তো ঠিক সময়ে পৌঁছে গেছে। পারুল যখন পৌঁছায়, অফিস ম্যাডাম ওর কথা বিশ্বাসই করতে চায় না। বরং ভাবেন, পারুল বানিয়ে বানিয়ে গল্প বলছে! একরকম রেগে গিয়ে তাকে গেট থেকেই বের করে দেওয়ার হুকুম দেন! এই সময় শিরিন তো যেন উৎসবে মেতেছে! সবকিছু জানার পরও মুখে ভাব—“ওহ! পারুলের তো ইন্টার্নশিপ গেল!”

পারুল তখন কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু তখনই হিরো এসে হাজির—রায়ান! সে ম্যাডামের সেক্রেটারিকে ধরে বলল, পারুলকে একটা সুযোগ দিতে। বলল, সে শুধু বন্ধুত্বের কারণে নয়, নিজের জন্যই পারুলকে পাশে চায়। কারণ এই প্রতিযোগিতা পারুল ছাড়া তার কাছে একেবারে ফিকে!

রায়ান পারুলের রেজাল্ট, টপারের সার্টিফিকেট, এমনকি ছবি পর্যন্ত দেখায়। তাতেই শেষমেশ মন গলে যায় সেক্রেটারির। আর একটা চান্স মেলে পারুলের। তবে এখানেই কিন্তু শেষ নয়। শিরিন থেমে থাকছে না। এবার সে পারুলের হাতে থাকা খামের উপর হামলা চালায় রাস্তায়! তার লোক এসে ছিনিয়ে নিয়ে যায় খাম। আর শিরিন? সেই দৃশ্য দেখে রীতিমতো আনন্দে আটখানা!

আরও পড়ুনঃফুলকির তীক্ষ্ণ বুদ্ধিতে রক্ষা পেল সুনন্দা! ফুলকির তৎপরতায় ফাঁস রুদ্রের ষড়যন্ত্র

এত সব ঘটনার পরও, বড় প্রশ্ন হচ্ছে—এই যাঁতাকলে পড়ে পারুলের পাশে কি কেউ দাঁড়াবে? তার জন্মদাতা বাবা কি এবার এগিয়ে আসবে? সব উত্তর দেবে আগামী পর্ব। থাকো চোখ রাখো পরিণীতা-তে!

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন