বর্তমান সময় জি বাংলার (Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিক (Bengali Serial) যদি কোনটা হয়ে থাকে তাহলে সেটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। তিন বছরের কাছাকাছি ধারাবাহিকটি চলছে জি বাংলার পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকটি একইভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। ধারাবাহিকের মূল নায়িকা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অভিনেত্রীকে বর্তমানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। আর উল্টোদিকে স্বয়ম্বু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, বৈদেহি সমানে অভিশাপ দিয়ে যায় যে এই অনুষ্ঠান কিছুতেই সফল হবে না। একটা না একটা বিপদ এই অনুষ্ঠানে হবেই। অন্যদিকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসছে মল্লিকা রায় চৌধুরী। কিন্তু এই অনুষ্ঠানে যে কত বড় বিপদ দুর্গা এবং জগদ্ধাত্রীর উপর আসতে চলেছে সেটা কেউই অনুমান করতে পারছে না। এদিকে জগদ্ধাত্রী তো সবাইকে খুব সাবধানে থাকতে বলে কারণ সে ভালোমতোই জানে অনুষ্ঠানের দিন কোন একটা বিপদ তাদের সামনে আসবে।
কৌশিকীও তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারে একটা বিপদ আসবেই তাদের সামনে কারণ যখনই তাদের পরিবারের কোনো বড় উৎসব হয়েছে তখনই কোনো না কোনো গন্ডগোল হয়েছে। তবে দুর্গা যখন জানতে পারে এই অনুষ্ঠানে গন্ডগোল হবে। তখনই শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নিজেই শপথ নিল দুর্গা। অনুষ্ঠানে কোন গন্ডগোল হলে তার হাতে লেখা হবে দ্বিতীয় মহিষাসুর বধ। তাই দুর্গা কৌশিকীকে জানাই অনুষ্ঠানের দিন দুর্গা জগদ্ধাত্রী সাজবে, আর জগদ্ধাত্রী দুর্গা সাজবে। কৌশিকী তো প্রথমে কোনভাবেই দুর্গাকে এই রিস্ক নিতে দেয় না। কিন্তু দুর্গা জানায় তাকে এই রিস্ক নিতেই হবে। তার কিছু হবে না সে সব দিক সামনে রাখতে পারবে। দুর্গা তো নাছোড়বান্দা তাই কৌশিকী তাকে আর কিছু বলে না।
পরেরদিন ধুমধাম আয়োজনে অনুষ্ঠান শুরু হয়। সকল অতিথি আত্মীয়রা আসতে থাকে। দুর্গা, কৌশিকী, রাজনাথ সবাই মিলে অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। আর ঠিক সেই ভিড়ের মধ্যেই আসে মল্লিকা। যাকে একসময় জগদ্ধাত্রী প্রাণে বাঁচিয়েছিল। আজ তার নাচ হলো প্রধান আকর্ষণ। এদিকে বাবনের গুন্ডারাও চারিদিকে ছড়িয়ে পড়েছে। লিলিপুটের কথামতো সবাই নিজেদের পজিশন নিয়ে নিয়েছে। সময়মতো গুলি চলবে জগদ্ধাত্রীর উপরে। কিন্তু সেখানে উপস্থিত রয়েছে মেনান। মেনানের নজর চারিদিকে ঘুরছে।
আরও পড়ুনঃ পারুলের জীবন নষ্ট করতে মা-মেয়ের ষড়যন্ত্র! রক্তের টানে পাশে দাঁড়াবে তার জন্মদাতা বাবা?
কৌশিকী মেনানকে সবসময় চারিদিকে নজর রাখতে বলছে। এদিকে দুর্গার প্ল্যান মত জগদ্ধাত্রী দুর্গা সেজেছে এবং দুর্গা জগদ্ধাত্রী সেজেছে। সময় মত শুরু হয় অনুষ্ঠান। উর্মিলা মুখার্জির গানের নাচে উদ্বোধন করা হয় অনুষ্ঠানের। তারপর একে একে জগদ্ধাত্রী, কৌশিকী সকলে নিজেদের বক্তব্য জানাতে স্টেজে ওঠে। আর ঠিক তখনই জগদ্ধাত্রী দেখতে পায় ব্যালকনি থেকে দাঁড়িয়ে কেউ তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছে। সবাইকে সাবধান করে দিয়ে জগদ্ধাত্রী নিজের হাতে বন্দুক তুলে গুলি চালায় গুন্ডাদের উপরে। এবারে দেখার অপেক্ষায় এর পরিণতি কি হয়।
