Bangla Serial

“অবশেষে মুখ খুলল শিরিন! পারুলের চালেই ফাঁস সব ষড়যন্ত্র, ভাইরাল পরিণীতার থ্রিলার প্রোমো”

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা আবারও এক চরম টুইস্ট নিয়ে হাজির! এই সিরিয়ালের প্রতিটা এপিসোডে যেমন থাকে টানটান উত্তেজনা, ঠিক তেমনই থাকে শিরিনের একের পর এক ষড়যন্ত্র। তবে এবার আর ছাড় পায়নি সে।

বর্তমানে পরিণীতা-তে চলছে ‘ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি’র সেরা স্টুডেন্ট হওয়ার প্রতিযোগিতা। পারুল আর রায়ান পৌঁছে গেছে ফাইনালে। কিন্তু শিরিন? সে তো শুরু থেকেই পারুলকে আটকাতে চাইছে। একটার পর একটা ফাঁদ পেতে গেছে, কিন্তু পারুলকে ঠেকানো যেন অসম্ভব!

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 27 July, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ২৭ জুলাই আজকের পর্ব

এবার সেই শিরিনই ধরা পড়ল হাতেনাতে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো, আর তা দেখে চমকে গেছেন দর্শকরা। প্রোমোতে দেখা যাচ্ছে, পারুল শিরিনকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এক গা ছমছমে জায়গায়—যেখানে নাকি নরবলিও হয়! সেই জায়গায় এক সাধকের সামনে হাঁড়িকাঠে বসিয়ে শিরিনকে বলে—সব সত্যি বলতে হবে!

ভয় আর চাপে কাঁপতে কাঁপতে শিরিন অবশেষে স্বীকার করে নেয় তার সমস্ত কুকর্ম। এই দৃশ্য দেখে নেটিজেনরা রীতিমতো উল্লসিত। অনেকেই বলছেন, “অবশেষে শিরিন নিজের কর্মের ফল পেল!” কেউ লিখেছেন, “পারুল একেবারে ঠান্ডা মাথায় খেল দেখালো!”

আরও পড়ুনঃ দ্বিগুণ মনোবল নিয়ে ফিরে এসেছে জগদ্ধাত্রী! কুড়ি বছর বাদে ডিপার্টমেন্টে যোগ দিয়েই নিজ খুনের মামলার বড় প্রমাণ পেল সে!

পরিণীতা ধারাবাহিক বরাবরই টিআরপি-তে দারুণ ফল করছে। আর এই নতুন মোড় তো দর্শকদের উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছে! এখন দেখা যাক, শিরিনের স্বীকারোক্তির পর গল্প কোনদিকে মোড় নেয়! আপনি কী মনে করছেন? পারুল এবার জিতবে, না আবারও শিরিনের হাতে কোন নতুন ছক আছে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন