Entertainment

দ্বিগুণ মনোবল নিয়ে ফিরে এসেছে জগদ্ধাত্রী! কুড়ি বছর বাদে ডিপার্টমেন্টে যোগ দিয়েই নিজ খুনের মামলার বড় প্রমাণ পেল সে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagatdhaatri)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক চলছে টিভির পর্দায়। ৩ বছর ধরে টানা টিআরপি তালিকায় রাজত্ব করছে এই ধারাবাহিক। প্রতিদিনই নতুন নতুন চমক দর্শকদের জন্য নিয়ে আসে এই ধারাবাহিক। ধারাবাহিকে আবার ফিরে এসেছে জগদ্ধাত্রী। তাই আগামী পর্বগুলোতে আরো দুর্দান্ত চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য তা বলার অপেক্ষা রাখে না। চলুন তাহলে জেনে রাখ ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, চন্দ্রনাথ দুর্গাকে সাবধান করতে এলে তাকেই উল্টে দুর্গা নিজের জায়গাটা দেখিয়ে দেয়। দুর্গা জানায় রাত্রে তুষারতীর্থ ফোন করেছিল, হুমকি দিচ্ছিল জগদ্ধাত্রীকে। কিন্তু জানে না দুর্গা তাদের কি হাল করতে পারে। জগদ্ধাত্রীর দিকে চোখ তুলে তাকালেও দুর্গা তাদের শেষ করে দেবে। কিন্তু চন্দ্রনাথ জানিয়ে দেয় তারা দুর্গা এবং জগদ্ধাত্রী দুজনকেই টার্গেট করছে। জগদ্ধাত্রী যা শত্রু বানিয়ে রেখেছে তাতে তাকে চারিদিক থেকে ঘিরে ধরবে গুন্ডারা। আর চন্দ্রনাথের কথাই সত্যি হয়।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, Jagatdhaatri Todays Episode 26 July, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা ভাষা টেলিভিশন, নতুন এপিসোড, জগদ্ধাত্রী আজকের পর্ব ২৬ জুলাই

লিলিপুট তুষার তীর্থ এবং টিটুর সাথে প্ল্যান করতে থাকে কীভাবে জগদ্ধাত্রী এবং দুর্গার উপরে হামলা চালাবে। সে খোঁজখবর নিয়ে জানতে পেরেছে দুর্গা, তার মাকে ডিপার্টমেন্টের সামনে নামিয়ে নিজে অফিসে যাবে। আর ডিপার্টমেন্টের গাড়ি যেখানে দাঁড় করায় সেখান থেকে ডিপার্টমেন্ট পৌঁছে তাদের তিন মিনিট সময় লাগবে। আর সেই তিন মিনিটেই শেষ করবে জগদ্ধাত্রীকে। সেখানে প্রথমে দিব্যা সেনের কয়েকজন সাংবাদিক জগদ্ধাত্রীদের ঘিরে ধরবে এবং তারপরে লিলিপুটের চারজন ভাড়া করা গুন্ডা জগদ্ধাত্রীর উপরে গুলি চালাবে।

কিন্তু ওই মুহূর্তে যখন জগদ্ধাত্রীকে টার্গেট করা হচ্ছিল দুর্গা কোনভাবে বুঝতে পারে এবং সেখান থেকে মাকে রক্ষা করে আর গুন্ডাদের সাথে মারপিট শুরু করে দেয়। দুর্গাকে বাঁচাতে জগদ্ধাত্রীও মাঠে নেমে পড়ে। জ্যাস সান্যাল হয়ে ফিরে আসে সে। মা মেয়ে দুজনেই যখন গুন্ডাদের সাথে মারপিট করছিল ঠিক সেই সময় ডিপার্টমেন্টের লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয় স্বয়ম্ভু এবং ওই গুন্ডাদের অ্যারেস্ট করে নেয়। এদিকে লিলিপুট যখন ফোন করে খবর নিতে যায় তখন জানতে পারে জগদ্ধাত্রী আর দুর্গার কোনো ক্ষতি হয়নি বরং তার লোকজনদেরকেই ডিপার্টমেন্টে এরেস্ট করে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ পারুলের ভালোবাসাই কি কাল হবে তার? শিরিনের নতুন চালে ফাইনাল রাউন্ডে বড় বিপদের ইঙ্গিত!

তুষার বাবু এই খবর জানার পর তো লিলিপুটের উপরে ভীষণ ক্ষেপে যায়। তাকে চড় থাপ্পর মারতে থাকে। লিলিপুট নিজেও বুঝতে পারেনি তার গুগলি তার কাছেই এভাবে ফিরে আসবে। অন্যদিকে জেলে দিব্যা সেনের সাথে দেখা করতে যায় দুর্গা। সেখানে দুর্গা দিব্যা সেনকে একটা ভালো অফার দেয়। দুর্গা জানায় সে দিব্যা সেনের কোম্পানিটা কিনে নিতে চায়। দুর্গার মুখে এই কথা শুনে দিব্যা সেন তো দুর্গাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। তাকে খুব হালকাভাবে নিয়ে নেয়। কিন্তু দুর্গা এখন কৌশিকী মুখার্জির কোম্পানির মালকিন দিব্যা সেনের যত টাকা লাগে সে দিতে রাজি। কিন্তু দুর্গা দিব্যা সেনের কোম্পানিটা কিনবে আর নয়তো তার কোম্পানিটা শেষ করে দেবে। ওদিকে ডিপার্টমেন্টে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বারবার অনুরোধ করতে থাকে ওই গুন্ডাদের তার হাতে ছেড়ে দিতে। সে ভালো মতোই এই গুন্ডাদের কিভাবে হ্যান্ডেল করতে হয়। এদিকে ডিপার্টমেন্টে যোগ দিয়েই জগদ্ধাত্রী নিজের খুনের তদন্ত করতে থাকে। আর সেখানে বেশ কিছু প্রমাণ পেয়ে যায়। যদি ধারাবাহিকের আগামী পর্বে এমনটা দেখানো হয় তাহলে কেমন লাগবে আপনাদের? দেখা যাক এবারে কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন