দর্শকদের মাঝে বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। দীর্ঘ কয়েক বছর ধরেই রমরমিয়ে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। শুরুর প্রথম দিন থেকেই নিজের এই জায়গা তৈরি করে রেখেছিল ধারাবাহিকটি। সেই জায়গা আজও ধরে রেখেছে জগদ্ধাত্রী। কখনো নিজের জায়গা ছাড়েনি। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, এতদিন পর মাকে কাছে পেয়ে দুর্গা তো মাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করছে না। সবসময় মায়ের কাছাকাছি থাকছে। ছোটবেলায় দুর্গা যা কিছু পায়নি মায়ের থেকে সেই সব কিছু মায়ের কাছে আবদার করছে। ছোটবেলায় সকলেই মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়েছে। কিন্তু দুর্গা তো ছোটবেলায় কখনো মাকে কাছেই পায়নি। তাই সেইসব ইচ্ছে এখন পূরণ করে নিচ্ছে। দুর্গার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি গান শুনিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় জগদ্ধাত্রী।

আর ঠিক সেই মুহূর্তেই জগদ্ধাত্রীর ফোনে ফোন আসে টিটুর বাবা তুষারের। তিনি জগদ্ধাত্রীকে ফোন করে কটাক্ষের সুরে শুভেচ্ছা বার্তা জানায়। জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠেছে, নিজের পায়ে হাঁটাচলা করছে সেটা তিনি একেবারেই মেনে নিতে পারছেন না। তিনি কিছুতেই জগদ্ধাত্রীকে শান্তিতে থাকতে দেবেন না। তাই এখনও জগদ্ধাত্রীকে হুমকি দিয়ে যাচ্ছে। দশ বছর তার ছেলেকে জগদ্ধাত্রীর কারণে জেলে থাকতে হয়েছে। এছাড়াও টিটুর কেরিয়ারও নষ্ট হয়ে গিয়েছে। এসব তিনি ভুলে যাবেন না। তাই জগদ্ধাত্রী তার পরিবার নিয়ে সুখে থাকবে সেটা তিনি কিছুতেই হতে দেবেন না।
তুষার বাবুর সাথে সাথে টিটু, লিলিপুট সবাই এক এক করে হুমকি দিতে থাকে জগদ্ধাত্রীকে। দুর্গা বুঝতে পারে তার মাকে কেউ হুমকি দিচ্ছে, তাই জন্য দুর্গাও আর নিজের মেজাজ ঠিক রাখতে পারেনা। সবকিছু শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি নেয়। জগদ্ধাত্রী তাকে শান্ত হতে বললে দুর্গা জানায় তার মায়ের ক্ষতি কেউ করতে চাইলে সে কিছুতেই শান্ত রাখতে পারে না নিজেকে। পরের দিন সকালে, জগদ্ধাত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বৈদেহি। জগদ্ধাত্রী কি খাবে জলখাবারে সেই নিয়ে তাকে নানান প্রশ্ন করতে থাকে। বৈদেহির এই পরিবর্তন দেখে জগদ্ধাত্রী খুব স্বাভাবিকভাবেই অবাক হয়।
আরও পড়ুনঃ পারুল বনাম রায়ান, শেষপর্যন্ত কে জিতবে চ্যাম্পিয়নের মুকুট? উত্তেজনার চরমে জি বাংলার ‘পরিণীতা’!
বৈদেহি যে কেন এসব করছে সেটা তো দুর্গা ভালো মতোই জানে। জগদ্ধাত্রী যাতে উৎসবকে নিয়ে আর কোনরকম স্টেপ না নেয় উৎসবকে যাতে শাস্তি পেতে না হয় তার জন্যই তার এইসব নাটক। অন্যদিকে চন্দ্রনাথ জগদ্ধাত্রীকে এসে সাবধান করে দেয়। কারণ জগদ্ধাত্রীর সমস্ত শত্রুরা এখন খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে। আর এদিকে জগদ্ধাত্রীও নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। তাই তাকে দমন করার জন্য এখন তার শত্রুরা জেগে উঠবে। জগদ্ধাত্রীও জানিয়ে দেয় সে এখন সুস্থ হয়ে গিয়েছে আবার আগের অবস্থায় ফিরে এসেছে। তাই তার ক্ষমতা নিয়ে যদি তার শত্রুরা সন্দেহ করে তাহলে চাইলেই পরীক্ষা করতে পারে তারা। এদিকে হুমকি দেওয়ার সাথে সাথেই পরের দিনকে কতগুলো গুন্ডা নিয়ে জগদ্ধাত্রীর উপর হামলা করে টিটু আর লিলিপুট। কিন্তু মাকে সঠিক সময়ে সেখান থেকে উদ্ধার করতে পৌঁছে যায় দুর্গা এবং স্বয়ম্ভু। ওদিকে জগদ্ধাত্রীও আবার নিজের পুরনো জ্যাস সান্যাল রূপে ফিরে এসেছে, কিন্তু নিজেকে কি রক্ষা করতে পারবে জগদ্ধাত্রী? দেখা যাক কি হয় আগামী পর্বে।
