দিন দিন জমে উঠছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। রাজমহলের রহস্যে মোড়া টানটান উত্তেজনা আর একের পর এক চমকপ্রদ টুইস্টে দর্শকরা চোখ আটকে রেখেছে পর্দায়। এখন গল্প ঘুরছে বড় রাজা, ছোট রাজা আর ফুলকির চারপাশে। বড় রাজার স্মৃতিভ্রংশ কবে কাটবে, কবে ফুলকি খুঁজে পাবে ছোট রানীর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সত্যিটা—এই নিয়েই উত্তেজনার পারদ চড়ছে।
সম্প্রতি দেখানো হয়েছে, বড় রাজার পুরনো অভ্যাস মনে করানোর চেষ্টা করছে সকলে। এমনকি দাবা খেলার বন্দোবস্তও করা হয় রাজপ্রাসাদে। রোহিত পাশে থেকে সাহায্য করলেও বড় রাজার মনে কিছুই পড়ে না। কিন্তু ঠিক সেই সময়, ফুলকি যখন চাল দিতে যাবে, হঠাৎ করেই বড় রাজা নিজেই হাতে তুলে নেন দাবার গুটি! সবার চোখ কপালে—মনে পড়ছে বড় রাজার? ফুলকিও বুঝতে পারে, ধীরে ধীরে তার বাবার স্মৃতি ফিরছে। সবাই তখন আনন্দে আত্মহারা।

এরপর ফুলকি জানতে চায়, বড় রাজা আর কী কী ভালোবাসতেন। ছোট রাজা জানায়, তিনি দারুণ মাউথ অর্গান বাজাতেন একসময়। সেই মাউথ অর্গানও এনে দেওয়া হয়। প্রথমে কিছুতেই চিনতে পারেন না বড় রাজা। হতাশ হয়ে পড়ে সবাই। ফুলকি বারবার চেষ্টা করে, বোঝাতে থাকে। শেষে সে নিজেই হাল ছেড়ে দেয়। কিন্তু হঠাৎই বিস্ময়! বড় রাজা নিজেই হাতে তুলে নেয় সেই বাদ্যযন্ত্র আর বাজিয়ে তোলে তার প্রিয় সুর। ফুলকির চোখে জল, বাবার স্মৃতি ফিরছে—এটাই তো সে চেয়েছিল।
পরদিন বাড়ির সকলে মিলে আয়োজন করে ব্যাডমিন্টন ম্যাচের, বড় রাজা আর ছোট রাজার মধ্যে। একেবারে পুরনো দিনের মতো হাসিখুশি পরিবেশ। কিন্তু এই ফাঁকে অন্যদিকে চলছে এক মারাত্মক চক্রান্ত। ইন্দ্র ফুলকির ফোনে গোপনে ট্র্যাকিং ডিভাইস বসানোর ছক কষছে। একবার যদি সেটা সফল হয়, তাহলে ফুলকির প্রতিটি পদক্ষেপ থাকবে ইন্দ্রদের নজরে। কিন্তু বারবার চেষ্টা করেও সুযোগ পাচ্ছিল না সে।
আরও পড়ুনঃ শিরিনের ষড়যন্ত্র ফাঁস! রায়ানের মায়ের কুকর্ম ধরে ফেলল পারুল, পাল্টা জবাব নায়িকার
ঠিক তখনই ফোন আসে ফুলকির ভোম্বল দার কাছ থেকে। অনেক দিন দেখা হয়নি, তারা নিজেরাই ফোন করে খবর নিতে। ফুলকি দুঃখিত গলায় ক্ষমা চায়, ব্যস্ততার জন্য যোগাযোগ রাখতে পারেনি বলে। তবে এবার নিজের হাতে আমন্ত্রণ জানায়—রাজমহলে যেন তারা এসে দেখা করে। ভোম্বল দাও শর্ত দেয়—ফুলকিকে রাজকুমারীর সাজে আসতেই হবে! কথা মতো পরদিন ফুলকি সেজে ওঠে একেবারে রাজকুমারীর মতো। বন্ধুরা এসে পড়লে, হাসি-ঠাট্টা, খাওয়াদাওয়া, আড্ডায় জমে ওঠে রাজমহল।
আর ঠিক তখনই—চাল চালল ইন্দ্র! সেই ফাঁকেই ফুলকির ফোনে বসিয়ে দিল ট্র্যাকিং ডিভাইস। এখন থেকে ফুলকির প্রতিটি নড়াচড়া ইন্দ্রদের নজরে থাকবে।
রাজমহলের রাজকুমারী কি টের পাবে এই ভয়ংকর কারসাজি? নাকি সামনে আরও বড় কোনও চমক অপেক্ষা করছে? উত্তর দেবে পরের পর্ব!
