বিনোদন জগতে গুরুত্বপূর্ণ একটি অংশ হল ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিকগুলির মধ্যে দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Porineeta)। জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক প্রথম দিন থেকেই জনপ্রিয় দর্শকমহলে। শুরু শুরুর দিকে তো টানা কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল। যদিও বর্তমানে এক থেকে পাঁচের মধ্যে জায়গা করে নিচ্ছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিন মনে মনে বেশ খুশি হয় পারুলকে এই প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে পেরে। ইউনিভার্সিটির যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সকলেরই এক এক করে পারফরম্যান্স করে। পারুল মনের জেদ নিয়ে ওই ভাঙ্গা পা নিয়েই ইউনিভার্সিটিতে পৌঁছায়। এবং ঠিক শেষ মুহূর্তে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা জানায়। পারুলকে এই অবস্থায় ইউনিভার্সিটিতে দেখে সকলেই অবাক হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারে না এই ভাঙ্গা পা নিয়ে পারুল চলে এসেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। শিরিনের সমস্ত প্ল্যান জলে চলে গেল।

পারুলের মনের জোর দেখে প্রফেসরও বেশ খুশি হয়ে পারুলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেয়। শিরিনের বন্ধুরা এই নিয়ে হাঙ্গামা করলেও তাদের কোন কথায় গুরুত্ব দেওয়া হয় না। পারুলও মনের জোরে স্টেজে উঠে অসাধারণ গান গেয়ে সকলের মন জয় করে নেয়। এরপর রেজাল্টের পালা, সকলেই তো বেশ চিন্তায় আছে কারা কারা প্রতিযোগিতার সিলেন্ট হবে। এরপর এক এক করে শিরিন, রায়ান তাদের ডিপার্টমেন্টের আরো অনেকেই জায়গা করে নেয় ফাইনাল প্রতিযোগিতায়। ৯ নম্বর প্রতিযোগীর নাম নেওয়ার পরেও যখন পারুলের নাম নেওয়া হচ্ছে না তখন শিরিন নিশ্চিন্ত হয় পারুলের নাম আর না হবে না। পারুল এত কষ্ট করে এসেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সবাইকে অবাক করে টপ টেনে সিলেক্ট হয় পারুল।
ভগবানকে অনেক ডেকেছে পারুল তারপরে গিয়ে তার পরিশ্রমের ফল পেয়েছে সে। এদিকে টপ টেনে তজায়গা করে নিলেও পরের প্রতিযোগিতা নাচের প্রতিযোগিতা। পারুল তো নাচের কিছুই জানে না, এদিকে তার পা ভাঙ্গা। শিরিন এবারে নিশ্চিত হয়ে যায় পরের সিলেকশন রাউন্ডে পারুল ঠিক বেরিয়ে যাবে। কিন্তু পারুল শিরিনকে জানিয়ে দেয় সে হেরে যাওয়ার জন্য মাঠে নামেনি, শেষ পর্যন্ত লড়াই করবে পারুল।
আরও পড়ুনঃ নতুন মোড়ে ‘ফুলকি’! স্বপ্নে নৃসিংহ দেবের ইঙ্গিত— সামনে কী ভয়ঙ্কর সত্য? দুর্ধর্ষ আজকের এপিসোডে টান টান উত্তেজনা!
তখনই পারুলের মাথায় আসে পিসিমণির কথা। এই বিপদ থেকে একমাত্র পিসিমণি তাকে উদ্ধার করতে পারবে। তাই পারুল পিসিমণির কাছে সাহায্য চাইতে যায়। আর গিয়ে দেখে রায়ান সেখানে আগেভাগেই বসে আছে। রায়ান কোনভাবেই পারুলকে পিসিমণির কাছে সুযোগ নিতে দেয় না। কিন্তু পারুলের মনের জেদ দেখে পিসিমণি নিজে এগিয়ে আসে। পরের প্রতিযোগিতার জন্য পারুল নাচের প্র্যাকটিস করতে থাকে। আর বাড়ির কেউ ভিডিও কল করে শিরিনকে দেখিয়ে দেয়। এবারে শিরিন পারুলকে জব্দ করার জন্য আবারো নতুন প্ল্যান করতে থাকে। পরের দিন প্রতিযোগিতায় গিয়ে পারুল দেখে পারুলের যে নাচ করার কথা সেই একই নাচ করছে শিরিন। পারুল বুঝতে পারে না এটা কি করে সম্ভব। এবার প্রতিযোগিতায় পারুল কি করবে সেটাই দেখার অপেক্ষা। কি মনে হয় আপনাদের পারুল কি পারবে শিরিনের সাথে টক্কর দিয়ে প্রতিযোগিতায় জিততে?
