ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।
ধারাবাহিকটি প্রথম দিকে দর্শকদের বেশ পছন্দের হলেও বর্তমানে যত দিন যাচ্ছে ধারাবাহিকটি দর্শকদের কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে উঠছে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে এর মধ্যেও ধারাবাহিকের নায়ককে নিয়ে দর্শকদের মনে জন্ম নিয়েছে একরাশ ক্ষোভ, বিরক্তি। দর্শক অনির্বাণের চরিত্রটা একেবারেই পছন্দ করছেন না আর।
সন্তান জন্ম দেওয়ার পর থেকে রাইয়ের মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে। শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ছে রাই। আর অনির্বাণ বারবার রাইয়ের এই অসুস্থতাকে ন্যাকামো বলেই মনে করে তার সাথে খারাপ ব্যবহার করছে প্রতিদিন। এমনকি নিজের বন্ধু সিমরান আসার পর থেকে রাইয়ের প্রতি একেবারেই যত্নশীল নয় অনির্বাণ। আর দর্শক সেটা একেবারেই মেনে নিতে পারছেন না।
অন্যান্য ধরাবাবাহিকে নায়কের চরিত্রগুলো ঠিক যতটা সুন্দর প্রত্যেকের কাছে সেখানে অনির্বাণ চরিত্রটা দর্শকদের কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছে। নায়ক ভাবতেও অনির্বাণকে দর্শকদের বিরক্ত লাগছে। নায়ক হিসেবে অনির্বাণকে একেবারেই মানতে পারছেন না দর্শক। যার কারণে প্রতিটি এপিসোডে অনির্বাণকে নিয়ে দর্শকদের একরাশ অভিযোগ উঠে এসেছে।
আরও পড়ুনঃ ফুলকির জন্মরহস্যের পর্দা ফাঁস! রাজমহলে ফিরল ‘রাজকন্যা’ ফুলকি, শেষমেশ মিলল ন্যায়ের জয়
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।
