Bangla Serial

স্মৃতি ফিরতেই আবার রঘুর বেশেই জোড়া বাড়িতে মন্দার! কি হতে চলেছে ধারাবাহিকের আজকের পর্বে?

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche) । ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্ণু। প্রথম থেকেই শ্যামলী ও অনিকেতের চরিত্রের শ্বেতা ও রনজয়ের রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের।

ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। তবে ধারাবাহিকে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায়তে নেটিজেনরা দারুন ট্রোল এবং সমালোচনার মধ্যে পড়তে হয়েছে।

তবে বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে একটি গোডাউনে বন্দী করে রাখা হয়। সেখানে মন্দারকে নতুন রূপে দেখতে পায় সকলে। মন্দারকে এভাবে দেখে তো শ্যামলী অবাক হয়ে যায়। বারবার মন্দারকে পুরনো কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু মন্দার বারবার নিজেকে রঘু হিসেবে পরিচয় করায়।

তারপর শ্যামলীরা কায়দা করে মন্দারকে জোড়া বাড়িতে নিয়ে এসে আটকে রাখে। কিন্তু কোনভাবেই মন্দার এর স্মৃতি ফেরেনা। রোহিনী অনেক চেষ্টা করে, এরপর রোহিণীর মা এসে হঠাৎ মন্দার এর বাঁধন খুলে দেয়। শ্যামলী বাঁধা দিলেও ততক্ষণে রঘু নিজের বাঁধন খুলে বেরিয়ে আসে, আর প্রিয়ার গলায় ছুরির ভয় দেখিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ ফুলকির উস্কানিতে বড়ো রাণীর প্রশ্নের সম্মুখীন ছোট রাণী! জমে উঠেছে ফুলকি ধারাবাহিকের বর্তমান পর্ব

অন্যদিকে তৃষা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। এবারে সে দ্বিগুণ প্রতিশোধ নিতে ফিরে আসবে জোড়া বাড়িতে। ওদিকে অরুণাভ জেলেই আছে। তাকেও জেল থেকে ছাড়াতে হবে। বাড়িতে খবরে সকলে জানতে পারে তৃষা জেল থেকে ছাড়া পেয়ে বেরিয়ে এসেছে। এটা শুনেই অবাক হয়ে যায়, আবার কি করে ছাড়া পেলো তৃষা। তারপরই জোড়া বাড়িতে এসে উপস্থিত হয় তৃষা। তৃষা যে আবার নির্লজ্জের মতো এই বাড়িতে ফিরবে সেটা কেউ ভাবতে পারেনি। সকলেই তৃষাকে বেরিয়ে যেতে বলে কিন্তু তখনই তৃষা তার মোক্ষম চাল চালে। তৃষা বলে সে গর্ভবতী। তাই এখন তার আশ্রয়ের প্রয়োজন। ওইদিকে শ্যামলী রোহিনীকে কথা দেয় সে যেভাবেই হোক মন্দারকে ফিরিয়ে আনবে। রাতের অন্ধকারে হঠাৎই জোড়া বাড়িতে ঢোকে মন্দার। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন