Bangla Serial

একটুর জন্য প্রাণে বাঁচলো পুলিশ অফিসার! ফুলকির মারে কুপোকাত গুন্ডারা! আগামী দিনে কী হতে চলেছে ফুলকি ধারাবাহিকে?

জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, ছদ্দবেশী তমাল শিবুর মাকে বলছে, ‘ছেলে ছাড়া কোন দেখাশোনা হবে না’ এই বলে রীতিমতো মেয়েকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ হাজির হয় শিবু গুন্ডা আর সঙ্গে সঙ্গেই ফুলকিদের মনে খুব আনন্দ হয়।

এমন সময় শিবুকে ঘরে দেখে তার মা অবাক হয়ে যায় আর আসতে গলায় তাঁকে জিজ্ঞাসা করে, সে কেন এখানে এসেছে? তার বাইরে অনেক বিপদ বলে শিবুর মাতাকে আসতে বারণ করছিল। কিন্তু বিয়ে পাগলা শিবু পাত্রীকে এক ঝলক দেখার জন্য কোনো বাধাই মানতে না পেরে বাড়িতে চলে আসে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এরপর পাত্রী এবং তার বাবার সঙ্গে শিবু যখন কথা বলতে ব্যস্ত তখন ফুলকি সকলের চোখ এড়িয়ে মেসেজ করে পুলিশ অফিসারকে। কারণ, তাঁরা যেনো শিবু গুন্ডাকে ধরার জন্য তৈরি থাকে। এরপর, শিবু পাত্রী ও তার বাবাকে আপ্যায়ন করার জন্য শরবত আর মিষ্টি আনে। এদিকে, কথায় কথায় শিবু তমালের নকল সাজ ধরে ফেলে আর বলে, ‘তোরা কে? তোরা আমায় ছদ্মবেশে ধরতে এসেছিস?’

এমন সময়, শিব গুন্ডা পালিয়ে যেতে গেলেও ফুলকির এক ঘুষিতে কুপোকাত হয়ে যায়। আর, তখনই এসে পরে পুলিশেরা এবং শিবুকে ধরে নিয়ে যায়। এরপর, ফুলকিরাও সঙ্গে সঙ্গে থানায় পৌঁছে যায়। এই পুরো ঘটনার খবর পৌঁছে যায় চৌধুরী মহলে। খবর পাওয়া মাত্রই হাড়হাইনেস এবং তার সেক্রেটারি ভাবতে থাকে কে কীভাবে শিবুকে ধরলো? এর সঙ্গে ছোট রানী মা বলে, নতুন পুলিশ অফিসারকে রাজমহল থেকে সরিয়ে দিতে হবে।

এরপর ছোট রানীমার স্বামী অর্থাৎ আদিত্যর বাবা তাঁকে বলে, যে পথের কাঁটা হবে তাকেই সরিয়ে দেবে। রাজমহলের রাজবাড়ীর নিজস্ব একটা আভিজাত্য ঐতিহ্য মান-সম্মান রয়েছে, তা কখনোই ক্ষুন্ন করা যাবে না, বললেন আদিত্যর বাবা। এরপর, খাবার টেবিলে আদিত্য ছোট রানী মাকে বলে সে আলাদা করে ধানসিঁড়ির সঙ্গে দেখা করতে চায়। আর, মায়ের থেকে অনুমতি পাওয়ার পরই লজ্জায় আদিত্য ঘরে চলে যায়। এমন সময়, ছোটো রানী মা তার ছোটো ছেলেকে পুলিশের ব্যাপারটা সামলাতে বলে।

আরও পড়ুনঃ শুটিং শুরু করেও ফেরা হয়নি সেটে! কবে ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী দীপান্বিতা?

এদিকে, শিবুকে শতবার মারার পরেও কোন খবর তার পেট থেকে বের করা যায় না। উদগ্রীব হওয়া ফুলকি অবশেষে পুলিশ অফিসারকে বলে, সেও শিবুকে প্রশ্ন করতে চায় কিন্তু অফিসারী তাকে এই মুহূর্তে আইনি কাজে হস্তক্ষেপ করতে বাধা দেয়। এই ধারাবাহিকে আগামী পর্বে দেখা যাবে, আইপি এস পুলিশ অফিসারকে গুন্ডারা তাঁর বাড়িতে জানলা দিয়ে মারতে উঠবে। আর, সেই মুহূর্তে গুন্ডাদের অনুসরণ করে ফুলকিও জানলা দিয়ে উঠে তাঁকে বাঁচাবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন