পরিবর্তনই জীবনের নিয়ম, আর এই পরিবর্তনকেই যে জীবনে সহজে করতে পারবে তারাই দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে দেখা যাচ্ছে এই পরিবর্তনই এসেছে টলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের মধ্যে। চেহারার আমূল পরিবর্তন ঘটেছে অভিনেত্রীর।
দীপান্বিতা রক্ষিত, যাকে বাংলার দর্শকেরা তুঁতে নামে চেনে। এই মুহূর্তে অভিনেত্রীকে পর্দায় দেখা না গেলেও সমাজ মাধ্যমে তাঁকে দেখতে পান দর্শকেরা। তবে, বর্তমানে অভিনেত্রীকে দেখা গেলো শহরে এক ছবির প্রিমিয়ারে।
আর এই প্রিমিয়ারে অভিনেত্রীকে সাক্ষাৎকারে তার আগামী কাজ নিয়ে জিজ্ঞাসা করলে বললেন, খুব শীঘ্রই ফিরতে চলেছেন পর্দায়। তবে, আগে ওটিটি নাকি ধারাবাহিক সেটা এখনও জানেন না তিনি, বললেন দীপান্বিতা।
প্রসঙ্গত, অভিনেত্রী প্রথম দেখা যায় স্টার জলসার সাঁঝের বাতি ধারাবাহিক। এই ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও দর্শকদের মনে দাগ কেটেছিল তাঁর অভিনয়। এরপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘তুঁতে’, ‘সাঁঝের বাতি’, ‘খুকুমণির হোম ডেলিভারি’র মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ফুলকির ছদ্মবেশ সার্থক! পুলিশ হাতে নাতে ধরল শিবু গুন্ডাকে! তবে কি ফুল কিভাবে তার বাবার সন্ধান?
কথায় কথায় সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তাঁর একটি কাজ শুরু হয়েছিল কিন্তু মাঝপথে কিছু কারণবশত আটকে যায়। কর্ম জগতকে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী জানালেন, তুমি যদি ভালো কাজ করো, দেরী হলেও কাজ পরপর আসতে থাকবে। যেটা সবথেকে আগে দরকার ব্যবহার, সম্পর্ক, স্বচ্ছতা। সেটা যদি থাকে তাহলে বেশী ভালো হয়। কাজ তো কখনো না কখনো হবেই আবার”।
