Bangla Serial

ডাক্তারি-ক্রিকেট ছেড়ে অভিনয়! রিল থেকে রিয়েল জীবন নিয়ে খোলামেলা আড্ডায় ‘পরিণীতা’র পারুল-রায়ান!

তাঁরা যতই একে অপরের থেকে দূরে যেতে চায় ভাগ্যের ফেরে ততবারই তাঁদেরকে কাছে আসতে হয়। বারেবারে জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে তাঁরা এক হলেই হয় মুশকিল আসান। বর্তমান, এখানে কেমনই পরিস্থিতি দেখা যাচ্ছে জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে।

এই মুহূর্তে সিরিয়ালের দৃশ্যে দেখা যাচ্ছে অনলাইন অপরাধীকে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে পারুল-রায়ান। আর এই বিষয়কেই কেন্দ্র করে দ্বীপের প্রশ্নের মুখোমুখি হয়েছে ধারাবাহিকের মুখ্য চরিত্রেরা। নায়ক কিংবা নায়িকার মতে, কোন দুই ব্যক্তি যদি আলাদা থাকা সত্ত্বেও তাঁরা বিপদের সম্মুখীন হয় এবং এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য একসঙ্গে লড়াই করে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না।

Tollywood, serial,Parineeta, Zee Bangla, entertainment, Bengali serial, বাংলা ধারাবাহিক,বিনোদন, জি বাংলা,পরিণীতা, টলিউড, অভিনেতা,অভিনেত্রী, উদয় প্রতাপ সিং

উদয় অর্থাৎ রায়ানের মতে, সব কাজের জন্যই একতা দরকার। তবেই, সাফল্য পাওয়া সম্ভব। সাক্ষাৎকারের নায়ক নায়িকাকে একে অপরের দোষ-গুণ জিজ্ঞাসা করা হলেও প্রশংসায় পঞ্চমুখ হয় কিন্তু দোষ তাঁরা কারোরই খুঁজে পায় না।

কথায় কথায় সাক্ষাৎকারী রায়ান-পারুলকে জিজ্ঞাসা করে, জীবনে অভিনয়কে পেশা হিসাবে না নিলে কোন জিনিস নিয়ে জীবন গড়তো? উত্তরে পারুল বলে, অভিনেত্রী না হলে তিনি ডাক্তার হতেন। অপরদিকে আবার রায়ান বলে, অভিনেতা না হলে ক্রিকেটার হতেন।

আরও পড়ুনঃ ছদ্মবেশে শিবু গুন্ডার ডেরায় ঢুকলো ফুলকি-তমালরা! ফুলকি কী আদৌ বাড়ি ফেরাতে পারবে তাঁর বাবাকে? কোন দিকে মোর নিতে চলেছে ফুলকি ধারাবাহিকের গল্প?ছদ্মবেশে শিবু গুন্ডার ডেরায় ঢুকলো ফুলকি-তমালরা! ফুলকি কী আদৌ বাড়ি ফেরাতে পারবে তাঁর বাবাকে? কোন দিকে মোর নিতে চলেছে ফুলকি ধারাবাহিকের গল্প?

প্রসঙ্গত, জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক কয়েক মাসের মধ্যেই মন কেড়েছে দর্শকদের। গল্পের নানা প্যাঁচে জমজমাট হয়ে উঠছে প্রতিটা পর্ব। এখন, দর্শকদের মনে প্রশ্ন, সাইবার অপরাধীকে ধরার সঙ্গে সঙ্গে কী পারুল-রায়ান কাছাকাছি আসবে? নাকি, এই একতা কেবলই অপরাধী ধরার উপলক্ষ মাত্র?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন