Entertainment

ছদ্মবেশে শিবু গুন্ডার ডেরায় ঢুকলো ফুলকি-তমালরা! ফুলকি কী আদৌ বাড়ি ফেরাতে পারবে তাঁর বাবাকে? কোন দিকে মোর নিতে চলেছে ফুলকি ধারাবাহিকের গল্প?

ফুলকি নিজের অজান্তেই চক্ষুসূল হয়ে উঠছে হারহাইনেসের। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, ফুলকি রাজবাড়ীতে গিয়ে চুপিসারে বড় রানীমার ঘরে ঢুকে আমসত্ত্ব দিয়ে গল্পের ছলে দুধ খাইয়ে দেয়। রানীমার দেখভালকারীরা ফুলকিকে বারণ করলেও কোনো কথা শোনে না।

অন্যদিকে দেখা যায়, হারহাইনেস কথা বলতে ব্যস্ত লাবুদের সঙ্গে। এমন সময়, হারহাইনেসের সেক্রেটারী তাঁকে চোখের ইশারায় বাইরে ডাকলেও সে অন্য কাজের নাম করে লাবুদের সামনে থেকে সরে যায়। সেক্রেটারি জানায়, সে শিবু গুন্ডাকে পালিয়ে যেতে বলেছে, তাঁকে পুলিশ ধরতে পারেনি। এই শুনে কিছুটা হলেও স্বস্তি পায় হারহাইনেস।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এমন সময় বড় রানী মার ঘর থেকে ফুলকি আপন মনে ভাবতে ভাবতে এগিয়ে আসে হারহাইনেসের দিকে। কথায় কথায়, রাজমহলের ছোট রানী মাকে ফুলকি জানায়, সে বড় রাণী মা কে দুধ খাইয়ে দিয়েছে। এই কথা শুনে ছোট রানী মা রেগে গেলেও তেমন কিছুই বলেনা ফুলকিকে। এরপর, ঘরে যাওয়ার সময় ফুলকি মনে মনে ভাবে, তাঁর এই সেক্রেটারি বাবু এবং হারহাইনেসকে মোটেই সুবিধার মানুষ বলে মনে হয় না। ফুলকির কেবল ভালো লাগে বড়ো রাণী মাকে।

এরপর, বিয়ের নানান কথাবার্তা বলে বাড়ির দিকে রওনা দেয় লাবুরা। ফুলকিরা চলে যাওয়া মাত্রই ছোট রানী মা তাঁর স্বামীকে ফুলকির ব্যাপারে সমস্ত কথা জানায়। ফুল কি বড় রাণী মার ঘরে গেছিল বলে বেজায় রেগে যায় তাঁর স্বামী আর বলে, রাজবাড়ীর রহস্য রাজবাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

এরপর, হারহাইনেস বড় রানীমার ঘরে গিয়ে দেখে তার দেখভালকারীরা আপন মনে মোবাইল দেখছে। হারহাইনেসের এক বকুনিতে ঘর থেকে চলে যায় তাঁরা। এরপর, হারহাইনেস বড়ো রাণী মাকে কথায় কথায় বলে, তাঁর মেয়ে মারা গেছে, কোনোদিনও ফিরে আসবে না। এই শুনে বড়ো রাণী মা বলে, তাঁর মেয়ে ফিরে আসবে আর সব শয়তানদের শেষ করবে।

অন্যদিকে দেখা যায়, পুলিশ অফিসারের ডাককে সাড়া দিয়ে থানায় পৌঁছে যায় ফুলকি আর জানতে পারে শিবু গুন্ডাকে তাঁরা ধরতে পারেনি। এই শুনে ফুলকি বলে সে ছদ্মবেশ ধরে শিবু গুন্ডার এলাকায় যাবে। এরপর, দেখা যায় ফুলকি বাসনওয়ালি সেজে চলে যায় শিবু গুন্ডার বস্তিতে। আর, এমন সময়তেই শিবুর মা বাসন কিনতে আসে। আর, শাড়ি বেছে নেবার ছলে ফুলকি তাঁর মায়ের সঙ্গে ঢুকে পরে শিবুর বাড়িতে। কথায় কথায় শিবুর নানা ব্যাপারে জানতে থাকে ফুলকি।

আরও পড়ুনঃ শেষ হচ্ছে সিরিয়াল অমর সঙ্গী! চোখের জলে নয় কেক কেটে, সেলফি তুলে শুটিং সেটকে বিদায় জানালো শ্রী-রাজ! কী বললেন ধারাবাহিকের কলাকুশলীরা?

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ফুলকিকে সাহায্য করতে ছদ্দবেশে হাজির হয়েছে তমাল-ঝিনুক। ছদ্দবেশী তমাল শিবু গুন্ডার মাকে বলছে, চেয়েছিলে না দেখে মেয়ের সঙ্গে বিয়ে দেবে না। আর এমন সময়তেই সশরীরে এসে হাজির হয় শিবু গুন্ডা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন