টলিউড আবার বাজলো বিয়ের সানাই। আনন্দমুখর হয়ে উঠেছে স্টুডিও পাড়া। ছোট পর্দার দুই জনপ্রিয় তারকা সবাইকে চমকে দিয়ে গতকাল বসলেন বিয়ের পিঁড়িতে। আইনিমতে ছিমছমভাবে বিয়ে হলেও অনেক নারীরই মন ভেঙেছে এই রোমিও। কথা হচ্ছে অভিনেতা অভিষেক বসু।
গতকাল রিল জীবনের তিক্ততাকে পিছনে ফেলে বাস্তব জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে। এক কথায় অভিনয় জীবনের ধারাবাহিকের শত্রুকেই জীবনের পরম মিত্র অর্থাৎ অর্ধাঙ্গিনী রূপে অভিনেত্রীকে পেলেন অভিষেক।
গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে চলেছে বিবাহের নানান রকমের অনুষ্ঠান। আশীর্বাদ নান্নিমুখ আর তারপর সন্ধ্যায় রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে আবদ্ধ হলেন নব দম্পতি। বিয়ে হওয়া মাত্রই সংবাদমাধ্যমের সামনে নিজেকে তুলে ধরলেন এই জুটি।
দুই তারকাদের পরিবারের উপস্থিত ছিল তো বটেই, এমনকি গোটা ফুলকি পরিবার এসে হাজির হয়েছিল এই বিবাহ আসরে। তবে, ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই এই জুটিকে নিয়ে গুঞ্জন চলছিল সকলের মধ্যে। আর, এই গুঞ্জনকেই শিলমোহর দিয়ে সোমবার আচমকায় বিয়ের কথা প্রকাশ্যে আসে। তবে বিয়ের খবর জানার পর থেকেই, নানা সংবাদ মাধ্যম হাজারো চেষ্টা করার পরেও তাঁদের সঙ্গে কোন যোগাযোগ করা যায়নি।
ব্যক্তিগত জীবনে অভিনেতার সঙ্গে বহু অভিনেত্রীর সম্পর্ক ছিল। কিন্তু অবশেষে অভিষেক মনের মানুষ হিসাবে নির্বাচন করে শালিনী অর্থাৎ শার্লি মোদককে। বিয়ের দিনে বিবাহ আসলে উপস্থিত ছিল একঝাঁক তারাদের হাট। আর, তাদের আপ্যায়নের জন্যই আয়োজন করা হয়েছিল একাধিক সুস্বাদু মেনু। ঝাল মাখানি থেকে চিকেন মাটন এমনকি একাধিক চাইনিজ পদেরও ব্যবস্থা হয়েছিল দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে হলে।
আরও পড়ুনঃ “তুমি নিজের মুত্র নিজেই পান কর”- এমন উপদেশ শুনে চমকে গিয়েছিলেন পরেশ রওয়াল! কেন এমন কাণ্ড ঘটাতে বাধ্য হন অভিনেতা?
বিয়ের দিন সকালে অভিনেত্রী পরনে ছিল গোলাপি রঙের সিল্কের শাড়ি সঙ্গে দক্ষিণী গয়না। আর, অভিনেতার পরনে ছিল বেগুনি রঙের পাঞ্জাবি। এরপর সন্ধ্যাবেলা অভিনেতার পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি অভিনেত্রীর পরনে ছিল চমকালো পিচ কালারের লেহেঙ্গা। নব দম্পতির বিয়ের কথা শোনা মাত্রই সমাজ মাধ্যমে তাদের জানিয়েছে একাধিক অনুরাগিসহ নেটিজেনরা।
