Bangla Serial

মৃত্যুর মুখোমুখি রায়ান! পারুলের বুদ্ধিতে অসম্পূর্ণ রয়ে গেল তূর্যর প্ল্যান! ফাঁ’স আজকের পর্ব

একটা বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই পারুল সম্মুখীন করল আরেক বিপদের। এ যেন একেবারে মৃত্যু এসে কড়া নাড়ছে তাঁর স্বামীর দরজায়। বিগত কয়েকদিন ধরে পরিণীতা ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। আর, এর মধ্যেই দেখা গেল এক অপ্রত্যাশিত চমক। এই সিরিয়ালের গত পর্বে দেখা গেছে, তুর্য কোনোরকমে পারুলকে হসপিটালের কেবিনে ঢুকিয়ে দিয়ে সে চলে গেছে।

এরপর, পারুল তার বাকি বন্ধুদের কেবিনে ডেকে নেয়। তখন, রায়ানের বাড়ি যাওয়ার সময় খানিক সন্দেহের বশে হসপিটালের রেজিস্টারের খাতায় চেক করতে চায়। প্রাথমিকভাবে রিসেপশনিস্ট তাকে খাতা চেক করতে না দিলেও পরবর্তীকালে খেলা দেখতে যাওয়ার সময়তেই আবারও বাড়ি থেকে দাদুর ফোন আসে এবং সে খাতা না দেখেই চলে যায়।

অন্যদিকে পারুল কেবিনে ছদ্মবেশ ছেড়ে নিজের পোশাক পরে এন্ট্রি নেই শিরিনের কেবিনে। এদিকে, শিরিনকে ঘুম থেকে উঠতে বললেও সে কোনো ওঠার নাম নেয় না। চুপ করে শুয়ে নাটক করে যায়। তখন বাধ্য হয়ে পারুল তাঁকে একটা বড়ো ইনজেকশন ফোটানোর সময়তেই শিরিনের নাটকের পর্দা ফাঁস হয়ে যায় এবং ক্যামেরার সামনে সব সত্যি কথা বলে দেয়।

অন্যদিকে শিরিন রায়ানের বন্ধুরা পালিয়ে গিয়ে এক জায়গায় আলোচনা করে যে, কেন এখনো সেদিনের কোন ফোন আসছে না? এই বলা মাত্রই শিরিন তাঁদের ফোন করে সবটা জানায় আর তাঁদের আবারো হসপিটালে আসতে বলে। এরপর সেদিনের বন্ধুরা আলোচনা করে সিদ্ধান্ত নেয় তারা আর কখনোই শিরিনদের সঙ্গে সম্পর্ক রাখবে না। এমনকি দল বদলানোরও সিদ্ধান্ত নিয়ে নেয় তারা।

অন্যদিকে, বাড়ি যাওয়ার সময় বারংবার ফোন করতে থাকে শিরিন। কিন্তু, সে বাড়ির ফোন ভেবে ফোনটা ধরে না। এমনই সময় মাঝপথে আড়াল থেকে তূর্য রায়ানের বাইককে লক্ষ্য করে একটি কাঠের ডাল ছোড়ে। আর, তখনই আচমকা রায়ান পড়ে যায়। এরপর তূর্য সময় নষ্ট না করে পিস্তল বার করে রায়ানের দিকে তাক করে তাঁকে মারার জন্য।

এমন সময় রায়ান তার পরিচয় বারবার জিজ্ঞাসা করায় সে কোন কথাই বলে না। ভাগ্যবশত, এই দৃশ্য দূর থেকে দেখতে পায় পারুল এবং দ্রুতই তাকে বাঁচাতে চলে আসে। এদিকে পারুল এসে যাওয়া মাত্রই তূর্য বাধ্য হয়ে পালিয়ে যায়। এরপর, কোনোরকমে রায়ান-পারুল বাড়ি চলে আসে। তবে বাড়ি চলে আসা মাত্রই দাদুর আবার বকুনি শুরু হয়ে যায়। কিন্তু রায়ান কোন কথা না বলতে পেরে সোজা তার ঘরে চলে যায়। এরপর মনে মনে রাইয়ান এবং শিরিন ভাবতে থাকি তার সাথে কেন এইরকম কাজটা করা হয়েছে? কেইবা মারতে চায় রায়ানকে?

আরও পড়ুনঃ জিত হল ফুলকির! পুলিশের হেফাজতে শালিনী মিত্র! কি হতে চলেছে ফুলকি ধারাবাহিকের আগামী পর্বে?

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে পারুল গেছে তুর্যর বাড়িতে, এদিকে তুর্যই বাড়িতে নেই। এমন সময়, পারুল মনে মনে ভেবে তুর্যর ঘরে ঢুকে যায়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন