পুলিশের হেফাজতে এখন রায়ান। DK-এর হত্যাকান্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে বসু বাড়ির নাতির নাম। জি বাংলায় ‘পরিণীতা’ ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, পুলিশেরা রায়ানকে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে তুলছে। রায়ান পুলিশের হাতে পায়ে ধরলেও তাঁরা কিছুতেই ছাড়তে নারাজ। আর এমন সময় এসে পড়ে পারুল।
এদিকে আবার পারুলের সঙ্গে রায়ানের নানাবিধ কারণে লড়াই থাকলেও সে বলে, শিরিনকে কোনো বিশ্বাস নেই, আর পারুল যেন সময়মতো করে বাড়ির সবাইকে জানিয়ে দেয়। বিপদের সময় একে অপরের পরিপূরক হয়ে উঠেছে পারুল-রায়ান। এরপর পুলিশ রায়ান কে নিয়ে চলে যাওয়ার পরেই নানা ধরনের প্রশ্ন করতে থাকে শিরিনকে। কিন্তু সে কোন উত্তরই দিতে পারেনা পারুলকে।

এরপর পারুল অনেক ভাবনা চিন্তা করে বসু বাড়িতে ফোন করে সমস্তটা জানায়। এরই মধ্যে পারুল পৌছে গেছে থানায়। রায়ানের সঙ্গে কথা হওয়ার সময় পারুল তাকে জানায়, রায়ান যদি না সেই দিন ওইভাবে বাড়ির লোককে কাঁদিয়ে সেদিনের হাত ধরে বেরিয়ে আসত তাহলে আজ এই দিন দেখতে হত না।
এদিকে, এর মধ্যেই চলে এসেছে বসু বাড়ির সবাই। থানায় এসে সবাই মিলে পুলিশকে বোঝাতে থাকে রায়ান কিছুতেই এমন কাজ করতে পারে না। এমন সময়, এক পুলিশ এসে বলে ফরেন্সিক রিপোর্টে লেখা আছে DK রাত ১২টা থেকে ৩টের মধ্যে মারা গেছেন। আর, দুর্ভাগ্যবশত রায়ানও তাঁর ঘরে সেই সময়ের মধ্যেই গেছিল। এরপর, পুলিশ আরো বেশি করে রায়ানকে সন্দেহ করতে থাকে।
অন্যদিকে, আশুতোষ বাবু রায়ানের বাবাকে আদেশ দেয় যে শহরের সব থেকে বড় উকিলের সঙ্গে যোগাযোগ করতে। রায়ানের বাবা এবং শ্রীদেবী দুজনেই আনলেও কোন কাজ দেয় না। এরপর, পুলিশের ইন্টারোগেশনেও তেমন লাভ হয় না তাঁদের। পুলিশ অফিসার মনে মনে ভাবতে থাকে সত্যি হয়তো রায়ান এই কাজটা করেনি। এমন সময় দেখা যায় প্রমাণের খোঁজার জন্য রাতের বেলা পারুল চুপি সারে ওই ফ্ল্যাটের পিছন দিক দিয়ে পাইপ বেয়ে ওপরে ওঠে।
আরও পড়ুনঃ কুলোর বাতাসে হলো অলক্ষ্মী বিদায়! বিয়ে লাগতে চলেছে রায়চৌধুরী বাড়িতে! জীবনকে দ্বিতীয় সুযোগ দেবে তমাল-ঝিনুক!
এই ধারাবাহিক আগামী পর্বে দেখা যাবে, রায়ানের ঘটে যাওয়া আটকানোর জন্য পারুল সাইকেল নিয়ে দৌড়াতে থাকে এবং তাকে বাইকে পিছু করে দুই পুলিশ। এমন সময় ভাগ্যবশত রায়নিক পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা খায় পারুলের সাইকেল। সেই সময় পারুল বলে, রায়ানের জন্য এই প্রমাণ খুঁজে পেয়েছে। কিন্তু পারুলের কোনো কথা না শুনেই তাঁকেও গাড়ি গাড়িতে তুলে নেয় পুলিশ।
