Bangla Serial

ছদ্মবেশে বসু বাড়িতে পারুল! দাদুর হাতে পৌঁছাল রায়ানের সাসপেনশন লেটার! কি হতে চলেছে ‘পরিণীতা’ ধারাবাহিকে?

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিক চলছে ধুমধুমার কান্ড। ব্রাইট মাইন্ডসে প্রমাণিত হয়েছে রায়ান এবং তার বন্ধুরাই ওঙ্কারকে র‍্যাগিং করত। আর এই খবর DM স্যারের কাছে পৌঁছানো মাত্রই স্টুডেন্টদের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়েছেন। পারুলের কথা স্যার ৮জন ছাত্র-ছাত্রীকে এক সপ্তাহের জন্য কলেজ থেকে সাসপেন্ড করে দিয়েছেন।

এই ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, স্যার র‍্যাগিংয়ের সঙ্গে যুক্ত থাকা প্রতিটা ছাত্র-ছাত্রীর বাড়িতে চিঠি পাঠানোর ব্যবস্থা করে। তবে, এর পরেও শান্ত থাকতে পারে না পারুল। কারণ, সে মনে মনে জানে বসু বাড়িতে রায়ান কিছুতেই এই চিঠি কারোর হাতে পৌঁছাতে দেবে না। এদিকে, পারুলের বন্ধুরা তাকে বলে কলেজের এই ঘটনার জন্য রায়ান তাঁর প্রতি আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে।

অন্যদিকে আবার রায়ন এবং মল্লারের মনে ভয়ে থাকায় বাড়ির দোরগোড়ায় পাহারা দার হয়ে বসে রয়েছে। যাতে, কোনো চিঠি দাদুর হাতে গিয়ে না পৌছায়। এমনকি, বাড়ির প্রতিটা মানুষের পার্সেল আসা থেকে শুরু করে বাড়ির বাজার সবকিছুই যাচাই করে তারপরই বাড়িতে ঢোকাচ্ছে।

এমন সময়, পারুল ধোপার বউ সেজে ঢুকে পরে বসু বাড়িতে। পারুল ছদ্মবেশ নিয়ে দাদুর কাছে পোঁছে দেয় DM স্যারের চিঠি। পারুলকে দেখে রায়ান ও মল্লার সন্দেহ করলেও পরে নাড়ুর সাহায্যে সে ঐ বাড়িতে ঢোকে। আর দাদুর ঘরে চিঠি দিয়ে কোনোরকমে পালিয়ে যায় পারুল। অবশ্য অবশেষে রায়ান বুঝতে পারে ধোপার বউ আসলে পারুলই ছিল।

আরও পড়ুনঃ পুলিশের হাতে ধরা পড়লো রুদ্র! ফুলকির হাতেই কি দমন হবে তার? কি হতে চলেছে ‘ফুলকি’র আগামী পর্বে?

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, দাদুর হাতে চিঠি পড়তেই বাড়িতে শুরু হয় তুলকালাম কান্ড। তবে, রায়ান মোল্লারকে বলে সে নিশ্চিত যে চিঠিটা দাদুকে দিয়ে গেছে। রায়ান আরও বলে, নিজে শেষ হওয়ার আগে ঐ মেয়েটাকে শেষ করতে চায়। এতটা অত অধঃপতন হয়েছে তোমার এই সব পড়তে তুমি ইউনিভার্সিটিতে যাও’ এই বলে দাদু বাড়ির লোকের সামনে রায়ানকে বকাবকি করে। কিন্তু, রায়ানের এই অবস্থা দেখে পারুলের খারাপ লাগে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন