EntertainmentBangla SerialTollywood

পুলিশের হাতে ধরা পড়লো রুদ্র! ফুলকির হাতেই কি দমন হবে তার? কি হতে চলেছে ‘ফুলকি’র আগামী পর্বে?

অবশেষে ফুলকি-রোহিতের পূর্ণ হল মনের ইচ্ছা। পুলিশের হাতে ধরার পড়লো রুদ্র। এই সিরিয়ালের পর্ব যত এগোচ্ছে ততই দর্শকদের মধ্যে এক চাপা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। জি বাংলার ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, অংশুমান ছদ্মবেশে এসে রোহিত এবং ফুলকির সঙ্গে দেখা করে।

অংশুমান রোহিতদের জানায় আগামীকাল যায় চৌধুরী বাড়িতে রুদ্ররূপ বিশেষ কনফারেন্স করতে চলেছে। এই কনফারেন্সে নাকি লাবণ্যর সমস্ত দায়িত্ব নিজেই গ্রহণ করবে রুদ্ররূপ।

এই শুনে ফুলকি বেজায় রেগে যায় এবং সে বলে তারাও নাকি রায়চৌধুরী বাড়িতে গিয়ে রুদ্রর সব কথা ফাঁস করে দেবে। এই কথা শুনে রোহিত বলে তাদের হাতে কোন প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া তারা কোন মতেই রুদ্রকে পুলিশের হাতে তুলে দিতে পারবে না।

তবে, ফুলকি বলে হাতে একটা রাত রয়েছে, তাই মোহনপুরে গিয়ে যে নজন মারা গেছে তাদের ব্যাপারে খোঁজ নিলে ঠিক কোনো না কোনো প্রমাণ পেয়ে যাবে রুদ্রর বিরুদ্ধে। তাই, কথা মতোই মোহনপুরে গিয়ে খোঁজ নিতে শুরু করে ফুলকিরা। এমন সময়, সেখানকার একজন রোহিতদের জানায় ওই ৯ জন ব্যক্তির মৃত্যুর মৃত্যুর পেছনে একমাত্র রুদ্ররূপ সান্যালের হাত রয়েছে।

আরও পড়ুনঃ কলেজের ছাত্রকে র‍্যাগিং? সাসপেন্ড হল রায়ান ও তার দলবল! এবার দাদুর হাত থেকে কে বাঁচাবে রায়ানকে?

এরপর অন্যদিকে দেখা যায়, রায়চৌধুরী বাড়িতে রুদ্র আয়োজন করেছে লাবণ্য’র স্মরণসভা। আর এই সভাতে লাবণ্যর ফটোতে ফুল দিতে যাওয়ার সময় বাড়িতে এন্ট্রি নেয় ফুলকি-রোহিতরা। আর লাবু বলে, যাঁরা মৃত নয় তাঁদের সে কিভাবে শোকসভা পালন করা যায়? রায় পরিবারের সদস্যদের দেখে অবাক রুদ্র ও উপস্থিত থাকা মিডিয়ার লোকেরা।

এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে, অংশুমান বলছে ‘রুদ্ররূপ সান্যাল ইউ আর আন্ডার এরেস্ট’। আর ফুলকি বলে, ‘কোনো ফাঁক ফোকর দিয়ে আপনি আর পালাতে পারবেন না এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হন’।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন