শুভর জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়। ছোট্টো ছেলে এবং আদির স্মৃতি নিয়ে জীবনের রোজকার যাত্রাপথে ফিরছে শুভলক্ষী। স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ (Grihaprabash) সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে, আদৃতের দেওয়া এক কানের দুল দেখে স্মৃতিচারণা করছে শুভ। অন্যদিকে, আবার আদৃত বিদেশে গিয়ে সেই চেনা জায়গা দেখে চোখের সামনে ভেসে উঠছে অস্পষ্ট দৃশ্য।
এমন সময় এক ফুল বিক্রেতাকে রাস্তার নাম জিজ্ঞাসা করায় আদি বলে তাঁর খুব চেনা চেনা লাগছে। এরপর, হাতে ফুলের তোরা নিয়ে আচমকাই এক মহিলার পিছু নিয়ে থাকে আয়ান (আদৃত)। কিন্তু, মাঝ রাস্তাতেই হোঁচট খেয়ে পরে যায় আয়ান। এমন সময় সামনে এসে দাঁড়ায় আকাশ। অন্যদিকে, আদির দেওয়া কানের দুল শুভ পড়তে যাওয়ার সময় ভেঙে যায়। কিন্তু, শুভ আবার সেই দুল জোরা লাগিয়ে পরে নেয়।

এদিকে, আয়ানকে মোহনা ডিনারের জন্য ঘরে ডাকতে গেলে দেখে ঘরে সে নেই। বাড়ির সবাইকে ডেকে জিজ্ঞাসা করার সময় মোহনা লক্ষ্য করে বাড়ির দরজা খোলা। এই দেখে মোহনা সন্দেহ করে যে, আয়ান মনের খেয়ালে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোহনা খুঁজতে যাওয়ার সময় আয়ানকে বাড়িতে নিয়ে আসে আকাশ আর বলে, রাস্তায় হঠাৎ করে তাঁর গাড়ির সামনে এসে পরে আয়ান।
আরও পড়ুনঃ ফুলকির হাতেই শত্রুদের দমন! বড়মার সামনেই খসে পড়লো রুদ্রর মুখোশ! কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?
অন্যদিকে শুভ ব্যস্ত নিজের কাজে এমন সময় এসে পরে শ্রীমন্তী এবং বলে সে কেন খাবার রেখে কাজ করছে? শুভ খানিক ভয়ে তাঁর শাশুড়িকে নতুন কাজের জায়গায় ঠিক করে কাজ করতে পারবে কিনা? এই শুনতেই এক কথায় শুভর মনে সাহস জোগায় শ্রীমন্তী।
এদিকে আবার, মোহনার বাড়িতে সবাই মিলে গল্প করার সময় আকাশ শুভলক্ষীর প্রশংসায় পঞ্চমুখ। এই দেখে সবাই অবাক, যে আকাশ কোনো মেয়ের ব্যাপারে এতো কথা বলছে। পরের দিন আবার সকাল ১০টায় দেখা হয় শুভর সঙ্গে আকাশের। এদিকে আবার, আকাশের অফিস দেখতে চায় আয়ান। এই ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখা যাবে, মোহনায়ান কে নিয়ে যাচ্ছে তার দাদার অফিসে।
