‘ফুলকি’ (Phulki) সিরিয়ালে চলছে এখন টানটান উত্তেজনা। বর্তমানে দেখা যাচ্ছে, শালিনী ওপেন চ্যালেঞ্জ জুড়ে দিয়েছে ফুলকিকে। শালিনীর কোথায়? এই চ্যালেঞ্জি যে জিতবে সেই একমাত্র সুযোগ পাবে বাংলার হয়ে দিল্লিতে ইন্টারন্যাশনাল বক্সিং খেলতে যেতে পারবে। ফুলকি রায় চৌধুরী বাড়িতে প্রেস মিট করে জানায়, সে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে।

এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যায় অভিষেক বোস ও দিব্যানী মন্ডলকে। এই সিরিয়াল শুরু হওয়ার দিনের মধ্যেই সকলের মনে জায়গা করে নেয় ছোট্টো ফুলকি। দুষ্টুমি এবং সরলতায় ভরা ফুলকির মন রায় চৌধুরী বাড়ির বউ হয়ে এসে সকলের মন জয় করে নিয়েছে। কিন্তু, তার মধ্য থেকেই শালিনী ফুলকি ও রোহিতের মধ্যে তৃতীয় ব্যাক্তি হয়ে সম্পর্কে বাধা সৃষ্টি করে।
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাওয়া যাবে, শালিনী বক্সে গিয়ে ফুলকিকে হারিয়ে দেওয়ার জন্য সাহায্য চাইছে রুদ্রর থেকে। শালিনী বলছে, যেভাবেই হোক ফুলকিকে হারিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। এমনকি, ফুলকিকে প্রাণে মেরে দেওয়ার ইঙ্গিত দেয় শালিনী।
আরও পড়ুনঃ শালিনীকে ম্যাচে হারাতে তৈরি হচ্ছে ফুলকি! শেষ পর্যন্ত বক্সিং রিং অবধি পৌঁছতে পারবে তো নায়িকা?
অন্যদিকে, দেখা যাচ্ছে রোহিত ফুলকিকে বলছে “ম্যাচটা তোমাকে নিজের জন্য জিততে হবে ফুলকি। তুমি ম্যাচটা জিতবে”। আগামী পর্বে দেখা যাবে ফুলকিকে মনে সাহস জোগাচ্ছে রোহিত। অন্যদিকে, আবার নতুন প্রমোতে দেখা যাচ্ছে শালিনীর ষড়যন্ত্রে ফুলকির চোখ আংশিক খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও সে শালিনীর চ্যালেঞ্জর মুখোমুখি হয়েছে। তাহলে, দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন নিজের প্রাণ বাঁচিয়ে শালিনীর সঙ্গে চ্যালেঞ্জ জিতে কী ইন্টারন্যাশনাল খেলতে যেতে পারবে কি?
