দত্ত বাড়িতে ফুলকিকে (Phulki) নিয়ে চলছে এখন ধুমধুমার কান্ড। জি বাংলার এই ধারাবাহিকে গল্পের শুরুতেই দেখা যায় রোহিত ফোনে কথা বলছে “হ্যাঁ শিবেন দা, আপনি অনুপম বাবুকে জানিয়ে দেবেন চ্যালেঞ্জ ম্যাচটা যদি দিল্লিতে অরগানাইজ হয় তাহলে আমাদের কোন সমস্যা হবে না। আমি ফুলকিকে নিয়ে পৌঁছে যাব”। এরপরই দেখা যায় ঘরের মধ্যে ফুল্কিস সহ পরিবারের সদস্যরা ঢুকে আসে এবং এবং তমাল জেঠু মনির কান্ড বলতে গিয়ে রোহিত তাঁকে আটকে দিয়ে বলে ফুলকি এবং শালিন এর ম্যাচটা বক্সিং এসোসিয়েশন অর্গানাইজ করছে তাও আবার দিল্লিতে। রোহিত জানাই এই ম্যাচটাকে বক্সিং এসোসিয়েশন একটা সিলেকশন সিলেকশন ম্যাচ হিসাবে দেখছে। এরপর রায় চৌধুরী বাড়ির সবাই ফুলকিতে ছেঁকে ধরে সে প্রেস কনফারেন্সের সময় কোথায় ছিল?
ফুল কি সমস্ত কথা বলতে গিয়ে সেই মনে করতে থাকে কিভাবে সে পালিয়ে মন্দিরে গিয়েছিল। ফুলকি বলে, “আরে যেভাবে পালায় ব্যালকনি দিয়ে” অর্থাৎ বলতে চাইল ব্যালকনিতে শাড়ির সাহায্যে নিচে নেমে পালিয়ে যায়। শাকচুন্নি ম্যাডামকে ভয় পাওয়ার কারণ বললে কেউ বিশ্বাস করতে চায় না। শালিনী ম্যাডাম কি বিয়ে করার কথা শুনে বিজয় রেগে যায় রোহিত এবং সেই দেখে সবাই হাসতে থাকে। বাড়ির সবাই বাড়িতে ফিরে আসার কথা জিজ্ঞাসা করতে ফুলকি বললো, “আরে বাবা মা কালী যে আমায় থাপ্পর মারল। বলল, যে লক্ষ্যে স্থির থাক”।

অন্যদিকে দেখা যাচ্ছে রোহিত ফুলকিকে ট্রেনিং দেওয়ার সময় জিজ্ঞাসা করছি সে কি কখনো শালিনীর ম্যাচ দেখেছে? এই জিজ্ঞাসা করায় ফুলকি সপাটে না বলে দেয়। সেই সময় রোহিত বলে ওঠে তোমাকে সালিনির ম্যাচ দেখা দরকার সে কিভাবে খেলে তার খেলার স্টাইল সবটাই তাঁকে জানতে হবে। শালিনীর ভিডিও দেখে রোহিত ফুলকিকে বলে, বক্সিং রিং জুড়ে সারাক্ষণ শালিনী অপনেন্টকে তার পেছনে দৌড় করিয়ে ক্লান্ত করিয়ে দেয় আর সেই সময় শালিনী তাঁর ওপর অ্যাটাক করে। এটাই শালিনীর স্ট্র্যাটেজি। এই দেখি কিছুটা হলেও ভয় পেয়ে যায় ফুলকি।
সমস্ত কিছু ভালোভাবে বোঝানোর পর রোহিত বলল ফুলকিকে “আমি শুধু শালিনীর মত তোমার সঙ্গে বক্সিং করবো কিন্তু তোমায় মারবো না”। অনেকক্ষণ পর ফুলকি বলে, “ধুর স্যার আমি তো আপনাকে ধরতেই পারছি না খালি এলোপাথালি হাত চালাচ্ছি”। এই শুনে রহিত বলে, এইভাবেই শালিনী তার আপনজনকে দূর করে ক্লান্ত করে দেয় আর সেই সময় সে তাকে ধরে মারে। চোখ থেকে চোখ সরানো চলবে না। রোহিত ফুলকিকে চোখে চোখ রেখে খেলার কথা বললে ফুলকি তার প্রেমে বিভর হয়ে যায়। এমনকি স্যারকে নিয়ে স্বপ্নে ভেসে যায় ফুলকি।
আরও পড়ুনঃ পুরনো সব স্মৃতি ভুলে নতুন লড়াইয়ে নামল রাই! প্রকাশ্যে মিঠিঝোরা ধারাবাহিকের নতুন প্রোমো!
স্বপ্ন ভেঙে যাওয়ার পর ফুলকি বলে “একি স্যার আমরা এখানে কী করছি?” এরপর নানা ধরনের কথোপকথন হতে থাকে রোহিত এবং ফুলকির মধ্যে অবশেষে কোলে নিয়ে বক্সিংয়ের ঘর থেকে বেরিয়ে যায় এই জুটি। শেষ দৃশ্য দেখা যায় রুদ্রর সঙ্গে শালিনী তাঁর আগামী ম্যাচ নিয়ে নানা ধরনের প্ল্যান কষে কিভাবে ফুলকিকে বক্সিং ম্যাচে হারিয়ে দেওয়া যায়। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন ভুল তিথি এই ম্যাচ আদৌ জিততে পারবে?
