Bangla Serial

পুরনো সব স্মৃতি ভুলে নতুন লড়াইয়ে নামল রাই! প্রকাশ্যে মিঠিঝোরা ধারাবাহিকের নতুন প্রোমো!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাইয়ের ক্ষতি করার জন্য নানান রকম ভাবে প্রথম থেকেই চেষ্টা করছিল নীলু। কিন্তু বারবার ব্যর্থ হয়েছে সে। রাই কোন না কোন ভাবে প্রতিবারই নীলুর সেই সমস্ত কুকর্ম ধরে ফেলেছে। যার জন্য দিদির উপর আরো আক্রোশ বেড়েছে নীলুর। তাই বারবার শিক্ষা হয়েও থামেনি নীলু। এখনো দিদির উপর প্রতিশোধ নেওয়ার খেলায় মেতে উঠেছে সে।

mithijhora

এদিকে রাই অনির্বাণের বিচ্ছেদের পর অনির্বাণ ক্ষতিপূরণ হিসেবে রাইকে নিজের বাড়ি লিখে দিয়ে গিয়েছে। সেটা জানতে পেরেই নীলুর দিদির উপর আরো রাগ। তাই রাই যখন শহর থেকে কালিম্পং এ চাকরি নিয়ে চলে যাচ্ছে সেই সুযোগ এই রাইকে কিডন্যাপ করায় নীলু। আর অনির্বানের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার পরিকল্পনা করে।

আরও পড়ুনঃ দৃষ্টিশক্তি হারিয়েও শালিনীর চ্যালেঞ্জের মুখোমুখি ফুলকি! প্রকাশ্যে নতুন প্রোমো!

এই বিপদ থেকে রাই কিভাবে উদ্ধার পাবে সেটাই দেখানো হবে আগামী পর্বে। আদৌ কি রাই জানতে পারবে তার বোন তার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করেছে? এসব জানতে হলে দেখতে হবে আগামী পর্ব গুলি। এরই মাঝে এল ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। সেই প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে রাই নিজের আত্মরক্ষার জন্য পালাতে গিয়ে বড়সড়ো এক্সিডেন্টের মুখে পড়ে। সেই অ্যাক্সিডেন্টে তার স্মৃতিশক্তি হারিয়ে যায়। নিজের নাম টুকু পর্যন্ত মনে করতে পারে না রাই। এখান থেকে শুরু হলো রাইয়ের নতুন ভাবে লড়াই। কি হবে আগামী পর্বে সেটাই দেখার অপেক্ষা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন