Bangla Serial

কুড়ি সেকেন্ডের কারসাজি ধরে ফেলল শ্যামলী অনিকেত!

জি বাংলার ( Zee Bangla ) কোন গোপনে মন ভেসেছে ( Kon Gopone Mon veseche ) ধারাবাহিকে দেখা যায় অনিকেতকে অসুস্থ অবস্থায় দেখে তাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে শ্যামলী। এরপর তার সেবা সুশ্রূষা করতে থাকে অন্যদিকে অহনা জানতে পেরে যায় তার অনুপস্থিতির সুযোগ নিয়ে অনিকেতকে নিয়ে চলে গেছে শ্যামলী। রাগে গজগজ করতে থাকে সে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৫ অক্টোবর ( Kon Gopone Mon Veseche Full Episode 5 October )

আজকের পর্বে দেখা যায়, শ্যামলী জোড়া বাড়িতে অনিকেতকে এনে তার সেবা করছে আর অরুনাভ, তৃষা অহনাকে বলতে থাকে তুমি এখানে এসে অনিকেতকে নিয়ে যাও। এরপর অহনা জোড়া বাড়িতে এসে অপরাজিতার মানা করা সত্ত্বেও সোজাসুজি অনিকেতের ঘরে ঢুকে পড়ে এবং অনিকেতকে নিয়ে যেতে চায়। শ্যামলী তখন বলে তুমি কাকে নিয়ে যাবে? স্যারকে? স্যারের হাতে এই আঘাতটা কীভাবে এসেছে বলোতো?

Kon gopone mon veseche full episode 4 October 1

অহনা মিথ্যে করে বানিয়ে বলে বাথরুমে পড়ে গিয়েছিল অনিকেত। শ্যামলী বলে না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। অহনা বলে আমাকে তো বলেনি , শ্যামলী বলে, ফোন করেছিল, তুমি ফোন ধরনি। এরপর শ্যামলী বলে, আচ্ছা, স্যারের এত জ্বর কীভাবে এল? কী হয়েছে স্যারের তুমি জান? অহনা বলে কী হয়েছে? অপরাজিতা তখন বলে অনিকেতের চাকরি চলে গেছে, ওর সাথে ষড়যন্ত্র হয়েছে তুমি জানোনা? অহনা মিথ্যে করে বলে হ্যাঁ সে জানে, এরপর শ্যামলী তাকে প্রশ্ন করে বলতো ঠিক কী ষড়যন্ত্র হয়েছে? অহনা কিছু বলতে পারেনা, সে স্বীকার করে নেয়, সে জানে না।

শ্যামলী তখন ধাক্কা মেরে ঘরের বাইরে বার করে দেয় আর বলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। অহনা অপরাজিতাকে অনুরোধ করলে অপরাজিতা ও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে অনিকেত জোড়া বাড়ি থেকে চলে যেতে চাইলে শ্যামলী বলে আপনার সাথে যে এত বড় ষড়যন্ত্র হয়েছে, আপনি সেটা একা একা প্রমাণ করতে পারবেন? কে আপনার সঙ্গ দেবে ওই অকালকুষ্মাণ্ড অহনা? এরপর অনিকেতের সাথে কথা বলতে বলতে শ্যামলীর মনে পড়ে যায় অনিকেতের ফ্ল্যাটে থাকা কফি মগটা সে অফিসের সিসিটিভি ফুটেছে দেখেছিল!

আরও পড়ুনঃ জলের মধ্যেই কারসাজি! রোহিতের জলে ওষুধ মিশিয়ে ফুলকিকে ম’রণ ফাঁদে ফেলল রুদ্র!

তখন সে অনিকেতকে বলে সিসিটিভি ফুটেজে আমি দেখি, প্রথমে কফি মগটা ছিল না, তারপর কুড়ি সেকেন্ডের জন্য কফি মগটা ছিল, তারপর আবার কফি মগটা নেই হয়ে যায়। এটা কীভাবে সম্ভব স্যার? আমার মাথায় ত অত বুদ্ধি নেই! অনিকেত তখন বলে হিন্দি সিনেমাতে এটা হয়, আসলে পাওয়ার অফ বন্ধ করে কেউ আমার ঘরের সিসিটিভি ফুটেজের সামনে একটা স্টিল ছবি লাগিয়ে দিয়েছিল আর সেই সুযোগে আধঘন্টা ধরে সে কাজ করেছে, কিন্তু সিসিটিভিতে ওই স্টিল ছবিটাই দেখিয়েছে। এরপর শ্যামলী সন্দেহের কথা জিজ্ঞেস করলে অনিকেতে বলে তীর্থঙ্করের উপর তার সন্দেহ হয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন