Bangla Serial

জলের মধ্যেই কারসাজি! রোহিতের জলে ওষুধ মিশিয়ে ফুলকিকে ম’রণ ফাঁদে ফেলল রুদ্র!

জি বাংলা( Zee Bangla )র ফুলকি ( Phulki ) তে দেখা যাচ্ছে ফুলকিকে মারার জন্য একটি জবরদস্তি প্ল্যান করেছিল রুদ্র এবং কেয়ারটেকার দীননাথ মিলে, কিন্তু সেই পরিকল্পনাতে পুরো জল ঢেলে দিল পায়েল! পায়েল দেখতে পেয়ে গিয়েছিল দীননাথের থেকে চাবি নিয়েছিল ফুলকি তাই ফুলকি কোথায় আছে সেটা অস্বীকার করলেও দীননাথকেই চেপে ধরে সকলে আর ফুলকি যে ঘরে তালাবন্ধ আছে সেই ঘরেই চলে যায়।

ফুলকি আজকের পর্ব ৫ অক্টোবর (Phulki today full episode 5 অক্টোবর)

আজকের পর্বে দেখা যায় কেয়ারটেকারের সাথে সকলে মিলে ওই ঘরে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে ঘরের তালা বাইরে থেকে বন্ধ তখন সবাই কেয়ারটেকারকে জিজ্ঞেস করে কিন্তু কেয়ারটেকার বলে আমি জানিনা দিদিমণি কোথায়! তমাল তখন বলে অন্য জায়গায় গিয়ে খুঁজে দেখি কিন্তু পিয়াল বলে হতেও তো পারে ফুলকি ভেতরে আছে আর বাইরে থেকে দরজা বন্ধ! তখন ইট দিয়ে দরজা ভেঙে ফুলকিকে ভেতর থেকে উদ্ধার করা হয়।

ফুলকি আজকের পর্ব ৪ October , Phulki today full episode 4 October, phulki, serial, Zee Bangla, জি বাংলা, ফুলকি, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Bengali serial, Bengali television

ঘরের মধ্যে ধুলোর ঝড় ব‌ইছিল বলে ফুলকির দম আঁটকে গিয়েছিল, রোহিত ফুলকির সেবা করতে থাকে অন্যদিকে লাবু রুদ্রকে ফোন করে রিসর্টে আসতে বলে। ফুলকির জ্ঞান ফিরলে সে বলে দিনের বেলায় তো ভূত আসে না, কী করে সবটা হল সে বুঝতে পারছে না! এরপর রুদ্র ফুলকিকে দেখে চমকে যায়, যার মারা যাওয়ার কথা ছিল সে কীভাবে বেঁচে আছে এটা ভেবে! ফুলকি রুদ্রর চমকে ওঠাটা লক্ষ্য করে। কেয়ারটেকারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে ভেবে চিন্তায় পড়ে যায় রুদ্র।

এরপর রোহিত দীননাথকে ধরে আর বলে তুমি নিশ্চয়ই এখানে কোন উল্টোপাল্টা ব্যবসা কর‌, সেই কারণে ভূতের গল্প রটিয়েছ আর ফুলকিকে বাইরে থেকে তালা তুমি দিয়ে দিয়েছিলে। কিন্তু রুদ্র রোহিতকে থামায় আর বলে সবটা ফুলকির দোষ, এতে গরীব কেয়ারটেকারের কী করার আছে? কিন্তু পায়েল বলে, দাদা ভাই ঠিক কথা বলছে ভূতে তো আর দরজায় তালা দিয়ে রাখবে না! অন্যদিকে পারমিতা বলে আমার মনে হয় কালকে নবাবগঞ্জ ফিরে যাওয়াই ভাল।

আরও পড়ুনঃ স্ত্রীর অধিকার খাটিয়ে অনিকেতকে জোড়া বাড়িতে ফেরাল শ্যামলী!

রোহিত ঘরে এসে দেখে ফুলকি লক্ষী মেয়ের মত চুপচাপ বসে আছে সেই সময় জল ফুরিয়ে গেলে দীননাথ দুই জগ জল আনে আলাদা আলাদা করে একটা ফুলকির আর একটা রোহিতের। অদ্ভুত ব্যাপার জলটা খাওয়ার সাথে সাথেই ঘুমে ঢুলে পড়ে রোহিত! এরপর কালো মুখোশ পরে একজন লোক ফুলকির ঘরের সামনে এসে দাঁড়ালে ফুলকি রোহিতকে ডাকে কিন্তু রোহিত কিছুই শুনতে পায় না! তাহলে কি জলের মধ্যে কোন‌ও কারসাজি করে রেখেছিল দীননাথ? সেই কারণেই রোহিত ঘুমিয়ে পড়ল! এবার কি তবে শেষ হয়ে যাবে ফুলকি?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন