জি বাংলার ( Zee Bangla ) কোন গোপনে মন ভেসেছে ( Kon Gopone Mon veseche ) ধারাবাহিকে দেখা যাচ্ছে অনিকেতের চাকরি চলে যাওয়ায় অনিকেত যত না বেশি ভেঙে পড়েছে, তার থেকে অনেকগুণ বেশি ভেঙে পড়েছে শ্যামলী। কারণ সে খুব ভালো করে জানে অনিকেত নির্দোষ। অনিকেতকে নির্দোষ প্রমাণ করতে না পেরেছে অনেক বেশি কষ্ট পাচ্ছে। অন্যদিকে তীর্থঙ্কর চাইছে কোনওভাবেই যেন অনিকেত নির্দোষ এটা প্রমাণিত না হয়ে যায়।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৪ অক্টোবর ( Kon Gopone Mon Veseche Full Episode 4 October )
আজকের পর্বে দেখা যায়, শ্যামলী জোড়া বাড়িতে এসে সকলকে বলে দেয় অনিকেতের সাথে কী কী হয়েছে, অনিকেতের অবস্থা যে খুবই খারাপ সেটাও সে সকলকে বলে দেয়। সূর্য শ্যামলীকে বলে তুই নরম হয়ে যাস না তোরা মেয়েরা এত নরম কেন বলতো? কিন্তু অপরাজিতা সবটা শুনে শ্যামলীকে নিয়ে চলে যায় অনিকেতের ফ্ল্যাটে। অন্যদিকে অনিকেতের তো ধুম জ্বর!

অহনা অনিকেতকে বলে, তুমি কী বলো তো? এত বড় একটা মানুষ নিজের যত্ন রাখতে পারো না? অনিকেত তখন অহনাকে বলে, আমার খুব কষ্ট হচ্ছে শ্যামলীকে দেখতাম জ্বর এলে মাথাতে জলপট্টি এনে দিত! তুমি আমাকে মাথায় একটু জল দিয়ে দাও না অহনা তো কিছুতেই রাজি হয় না তারপর অনিকেত বারংবার জোর করায় এক বালতি জল এনে অহনা অনিকেতের মাথায় ঢেলে দেয়, দ্বিতীয়বার যখন অনিকেতের মাথায় জল ঢালতে যাবে তখন শ্যামলী বাধা দেয় আর বলে এসব তুমি কী করছ?
শ্যামলী বলে একটা অসুস্থ মানুষকে কীভাবে সেবা করতে হয় সেটাও তুমি জানো না? অপরাজিতা তখন বলে আমার ছেলেটা এত অসুস্থ ওষুধপত্র কিছু দাও। অহনা বলে আমরা তো নতুন এসেছি কিছুই এখানে নেই! অপরাজিতা তখন অহনাকে ওষুধ কিনতে পাঠায় আর সেই সুযোগে শ্যামলী অপরাজিতা দুজনে মিলে অনিকেতকে জোড়া বাড়িতে নিয়ে চলে যায়। অন্যদিকে অরুনাভ, তৃষা আর সূর্য অনিকেতকে দেখে চমকে যায়। অরুনাভ শ্যামলীকে জিজ্ঞেস করে তুমি অনিকে নিয়ে এসেছো অহনা জানে?
আরও পড়ুনঃ রুদ্রর পথে নতুন কাঁ’টা পায়েল! ভেস্তে গেল তার তৃতীয় পরিকল্পনা!
শ্যামলী তখন বলে আমি এখনও স্যারের স্ত্রী, আমার অধিকার আছে স্যারকে নিয়ে আসার। এরপর শ্যামলী অনিকেতের যত্ন করতে থাকে তাকে খাইয়ে দেয় তার সেবা করতে থাকে আর অনিকেত শ্যামলীর হাতে কিছুতেই খেতে চায় না। শ্যামলী তখন অনিকেতকে বলে আপনি যতই ভুল বুঝুন স্যার এই পরিবারের লোকই আপনার আপন সেটা আপনাকে বুঝতেই হবে। অন্যদিকে অহনা ফ্ল্যাটে এসে দেখে অনিকেত নেই! এরপর কি অহনা জোর করে অনিকেতকে নিজের কাছে নিয়ে যাবে? জানতে হলে দেখতে হবে কোন গোপনে মন ভেসেছে।
